IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> ছাত্রশিবিরকে মেধা ও নৈতিক শিক্ষায় বলিয়ান হতে হবে : লিটন

ছাত্রশিবিরকে মেধা ও নৈতিক শিক্ষায় বলিয়ান হতে হবে : লিটন

পুঠিয়া কারিগরি কলেজে দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির

পুঠিয়া কারিগরি কলেজে দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক: রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, ইসলামী ছাত্রশিবিরকে আগামীতে জাতির নেতৃত্ব দিতে হবে। সে লক্ষ্যে সঠিক মেধা চর্চা ও নৈতিক শিক্ষায় বলিয়ান হতে হবে। কেননা প্রতারিত জাতি আজ মুক্তির আশায় ইসলামী ছাত্রশিবিরের দিকে চেয়ে আছে।

রাজশাহীর পুঠিয়ায় দুই দিনব্যাপী (১৯-২০ এপ্রিল) সাথী শিক্ষা শিবিরের সমাপনী দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

নুরুজ্জামান লিটন তার বক্তব্যে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে বিজ্ঞান মেলা, প্রকাশনা উৎসব, ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে ছাত্রশিবিরের গণইফতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

রোববার (২০ এপ্রিল) বিকেলে পুঠিয়া কারিগরি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবিরের আনুষ্ঠানিকতা শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে ও জেলা পূর্ব সেক্রেটারি আব্দুর রবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতিবৃন্দ যথাক্রমে সুফেল রানা, শাহিন আলম ও সবুজ মাহমুদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31