ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন (৬৫) কে গ্রেপ্তার করেছে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজ উদ্দীনকে এদিন বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান জানান, গত ২৬ আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, দায়েরকৃত মামলার সাথে জরিত সন্দেহে আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজ উদ্দীন উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত কোকাই প্রামানিকের ছেলে। তাকে এদিন বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।


