IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘শেরে বাংলা ছিলেন উপমহাদেশের অমর রাজনীতিবিদ’

‘শেরে বাংলা ছিলেন উপমহাদেশের অমর রাজনীতিবিদ’

ধূমকেতু নিউজ ডেস্ক : শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অমর রাজনীতিবিদ। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত ছিলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান আরও বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ব্রিটিশবিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তিনি যে অবদান রেখেছেন তা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

শেরে বাংলার অন্যান্য অবদান তুলে ধরে বিএনপি নেতা বলেন, ঋণ সালিশী বোর্ড গঠনের মাধ্যমে বাংলার কৃষক সমাজকে সমর্থন প্রদান, প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন, দোকান কর্মচারী আইন প্রণয়ন, এসব পদক্ষেপ বাংলার শ্রমিক-কৃষকদের ভাগ্যোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

তারেক রহমান শেরে বাংলার অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তারেক রহমান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের কল্যাণ কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31