IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় প্রাণীসম্পদ বিভাগের সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ

পোরশায় প্রাণীসম্পদ বিভাগের সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁ পোরশায় “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৮৫০ জন মুরগি পালনকারী সুফলভোগীর মাঝে ৩০.৯ কেজি এবং ৬৬৫ জন হাঁস পালনকারী সুফলভোগীর মাঝে ৪১.৯ কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়। প্রাণীসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে খাদ্যগুলি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান।

ইউএনও মো. আরিফ আদনান বলেন, সম্পদ বলতে আমারা শুধু টাকা পয়সা বুঝি। কিন্তু প্রাণীসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে হাঁস-মুরগি, ছাগল-ভেড়া বা গরু আপনারা যা পেয়েছেন এগুলো প্রকৃত সম্পদ। এদের সঠিক পরিচর্যা এবং লালন-পালনের উপর নির্ভর করবে আপনার সম্পদ কি পরিমান বৃদ্ধি পাবে। দানাদার খাদ্যগুলো আপনাদের হাঁস-মুরগি গুলোকে খাওয়াবেন। যদি এ প্রকল্প না থাতে তারপরেও হাঁস মুরগি লালন পালন চালিয়ে যাবেন। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রাণিসম্পদ হলো এক “জীবন্ত ব্যাংক”। ধান ও আম চাষের পাশাপাশি প্রাণিসম্পদ পালন করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি বলেন।

এসময় থানা অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, এলডিডিপি ডাঃ গোলাপ হোসেন সহ সুফলভোগীগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এ উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গরু, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি বিতরণ, ঘর নির্মান সহ নানামুখী কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। এ সুযোগ-সুবিধাগুলোর মাধ্যমে তারা প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়ন তথা তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে বলে তারা মনে করেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31