IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ” দ্বন্দ্বে কোন আনন্দ নাই,আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই ” এই শ্লোগানে সোমবার ( ২৮ এপ্রিল ২০২৫) সিরাজগঞ্জে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচী পালন করা হচ্ছে। কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয়,ওজন মাপা,বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান,আইন সহায়তা ফরম বিতরণ ও আলোচনা সভা।

সকাল আটটার সময় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙণে আকাশে পায়রা ও রঙ বেরঙের বেলুন উড়িয়ে এবং লাল ফিতা কেটে আইনগত সহায়তা দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এম.আলী আহমেদ। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালেক্টরেট ভবনের সামনে দিয়ে যেয়ে রাজার স্টেশন রোড ঘুরে আবার আদালত প্রাঙণে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‍্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ নাজরান রউফ, সিনিয়র সহকারী জজ মোঃ আহমেদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লা,কানিজ ফাতিমা,অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) সাদ্দাম হোসেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রফিক সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেলিম,প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।

বর্ণাঢ্য র‍্যালিতে সিনিয়র ও সহকারী জজ,আইনজীবী, আইনজীবী সহকারী, গণমাধ্যমকর্মী,জেলা ও দায়রা জজ আদালত,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারী,জেলা পুলিশের বাদক দল,সহ বিপুলসংখ্যক আইন সহায়তায় উপকার ভোগী মানুষেরা অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31