IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ফসিল ফুয়েল ও এলএনজি প্রকল্পে বিনিয়োগ বন্ধের প্রস্তাব পাশের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

ফসিল ফুয়েল ও এলএনজি প্রকল্পে বিনিয়োগ বন্ধের প্রস্তাব পাশের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : দেশব্যাপী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ফসিল ফুয়েল ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্পে বিনিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ করছে চর অঞ্চলের নারীরা। আজ সকালে রাজশাহীর পদ্মাপাড়ে বড়কুঠি এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।

পরিবর্তন রাজশাহী, ‘ক্লিন’ এবং ‘বিডাব্লিউজিইডি’ এর যৌথ উদ্যোগে, এডিবির ৫৮তম বার্ষিক সভার প্রাক্কালে রাজশাহীতে আয়োজিত হয় এই কর্মসূচি। এতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার চরঞ্চলের নারীরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন পদ্মা পাড়ের বাসিন্দা পিয়া খাতুন, নাগরীক নেতা পঙ্কজ কর্মকার,পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও সোমা হাসান।
এসময় তারা বলেন, “এডিবি ২৮৮৪.৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে মোট ৪.৮৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যার ৮২.৯ শতাংশ জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পে, মাত্র ২.৫৫ শতাংশ সৌরবিদ্যুতে, এবং বায়ু বিদ্যুতে কোনো বিনিয়োগ নেই। জীবাশ্ম জ্বালানি প্রকল্পে প্রতি মেগাওয়াটের জন্য ২.০৪ মিলিয়ন ডলার ব্যয় হলেও সৌরবিদ্যুতে তা মাত্র ০.৫১ মিলিয়ন ডলার।”

বক্তারা আরও উল্লেখ করেন, এডিবি খুলনার ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে রূপান্তরের জন্য অতিরিক্ত ১০৪.১১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। গত ১১ বছরে কেবল এই একটি প্রকল্পেই সরকারের ব্যয় হয়েছে প্রায় ১,৮২৪ কোটি টাকা, অথচ রাজশাহীতে গ্যাস সরবরাহের কোনো স্থায়ী নিশ্চয়তা নেই। একইভাবে, খুলনার রূপসায় নির্মিত ৮০০ মেগাওয়াট এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও গ্যাস সরবরাহের অনিশ্চয়তায় অচল সম্পদে পরিণত হতে চলেছে, যার কারণে সরকারের উপর বিশাল ক্যাপাসিটি চার্জের বোঝা চাপবে।

একজন জলবায়ু কর্মী বলেন, “বিশ্ব যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাচ্ছে, তখন এডিবির ফসিল ফুয়েলে বিনিয়োগ জলবায়ু সংকট আরও ঘনীভূত করছে এবং বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিপদ বাড়াচ্ছে।”বক্তারা জোর দিয়ে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি আবশ্যক। ফসিল ফুয়েলের উপর নির্ভরতা দেশের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ব্যাহত করছে। এডিবিকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের আহ্বান জানান।

আয়োজকরা জানান, এডিবির ৫৮তম বার্ষিক সভার প্রাক্কালে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নাগরিক সমাজের পক্ষ থেকে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে উঠছে, যাতে উন্নয়ন সংস্থাগুলো জলবায়ু ন্যায্যতা এবং টেকসই উন্নয়নকে তাদের নীতির কেন্দ্রে স্থান দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31