IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> লিড নিউজ >> তিন চাকার যানের দখলে রাজশাহীর সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

তিন চাকার যানের দখলে রাজশাহীর সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

তিন চাকার যানের দখলে রাজশাহীর সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

তিন চাকার যানের দখলে রাজশাহীর সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক, আবুল কালাম আজাদ : তিন চাকার অবৈধ যানের দখলে রাজশাহী নগরীর সকল রাস্তাঘাট, এসব যানবহন গুলোর অবাধ বিচরণ রাজশাহীবাসীর সুবিধার পরিবর্তে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নগর, উপজেলা কিংবা গ্রামীণ সড়ক, সব খানেই ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ভুটভুটি সমান তালে দাপিয়ে বেড়াচ্ছে সব খানেই। অবৈধ এসব যানের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রাণ যাচ্ছে মানুষের। পঙ্গু হচ্ছেন অনেকেই।

নগর ও জেলাবাসীরা বলছেন, প্রশাসনের কার্যকর নজরদারির অভাব আর কিছু অসাধু সংশ্লিষ্টদের টু’পাইস কামানোর জন্য এসব অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এতে জনমনে উদ্বেগ বাড়ছে।

রাজশাহী নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, কাটাখালী, শিরোইল স্টেশন, বিসিক শিল্পনগরী, পবা, গোদাগাড়ী, বাগমারা, চারঘাটসহ গ্রামীণ রাস্তাগুলোতে ঘুরে এসব অবৈধ যানের অবাধ বিচরণ দেখা গেছে। চালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই। যানবাহনেরও নেই বৈধ কাগজ। অনেক জায়গায় অপ্রাপ্তবয়স্কদের যান চালাতে দেখা গেছে। ট্রাফিক আইন অমান্য করে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন, রাস্তায় যানজট সৃষ্টিসহ নানা কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে।

সংশ্লিষ্টদের তথ্য মতে, গত এক বছরে রাজশাহী জেলায় ছোট-বড় সড়ক দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজসহ (রামেক) বিভিন্ন হাসপাতালে সহস্রাধিক মানুষ ভর্তি হয়েছেন। যাদের বড় একটি অংশই অনিয়ন্ত্রিত গতি ও অবৈধ যানবাহনের কারণে দুর্ঘটনার শিকার হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হচ্ছে।

জেলাবাসীর অভিযোগ, নিয়মিত নজরদারি ও আইনের সঠিক প্রয়োগের অভাবেই এমন নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে প্রশাসনের কঠোর ভূমিকা পালনেরও অনুরোধ জানান তারা। পাশাপাশি যথাযথ রোড-সেফটি পরিকল্পনা ও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ারও পরামর্শ নগরবাসীর।

নগরীর শিরোইল এলাকায় আমিনুর রহমান নামে এক পথচারীর বলেন, ‘ছোট, ছিমছাম ও পরিছন্ন নগরী হিসেবে রাজশাহী দেশব্যাপী প্রশংসিত। নগরীর পাশ দিয়ে বাস চলাচল করায় যানজটও তেমন ছিল না। তবে ইজিবাইক ও রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে। বাস টার্মিনালের রাস্তায় ইজি বাইকের ধাক্কায় গতবছর ৪ জনের মৃত্যু হয়েছে।ইজিবাইকের ক্ষেত্রে দুটি রং নির্ধারণ করে সকাল-বিকেল ভাগ করে দেওয়া হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না। আবার, রিকশার ক্ষেত্রে এমন নিয়ম নেই। তাই নগরবাসী যানজটে নাকাল।’

আবদুল মতিন নামে এক রিকশাচালক বলেন, ‘প্রশিক্ষণ ও নির্দিষ্ট নিয়ম-কানুন না থাকলে তো চালকরা যে যার মতো চালাবেনই। ভাড়া বেশি পাওয়া দিয়ে কথা। এখন যে কেউ ইচ্ছে করলেই রিকশা ও অটোরিকশার চালক হতে পারেন। কিছু সিস্টেম চালু করা গেলে আমাদের জন্যও সুবিধা হবে।’

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, ‘বেলপুকুর থেকে নাটোরের বেলঘরিয়া বাইপাস পর্যন্ত পবা হাইওয়ের আওতায় পড়ে। ওই এলাকায় প্রতিদিন গড়ে এক-দুটি দুর্ঘটনা ঘটে। তবে এর বাইরেও ছোটখাটো ধাক্কা লাগার মতো ঘটনা ঘটে। মূলত অটোরিকশা, টেম্পু, ভটভটি, নছিমন-করিমনসহ থ্রি-হুইলার গাড়ির কারণেই দুর্ঘটনা বেশি ঘটে। তবে আমাদের অভিযান অব্যাহত।’

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মুখপাত্র) রফিকুল আলম বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জেলায় ৬৭টি সড়ক দুর্ঘটনা-সম্পর্কিত মামলা হয়েছে। এসব দুর্ঘটনায় ৬৭ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ১২ জন।’

রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকী বলেন, ‘বাজার এলাকায় এখন যে পরিমাণে যানজট, সেটা আগে আরও বেশি ছিল। অবৈধ রিকশার চলাচল নিয়ন্ত্রণে আমাদের অভিযান নিয়মিত চলছে। আমি সিটি করপোরেশন ও আরডিএকে বলেছি, তারা যেন আর নতুন করে অনুমোদন না দেয়। পাশাপাশি রিকশাগুলোকেও নির্দিষ্ট রঙের আওতায় আনার জন্য শক্তভাবে বলেছি, তারাও চেষ্টা করছেন। রিকশাগুলো দুটি কালারে হয়ে গেলে যানবাহনের পরিমাণ আরও কমে যাবে।’

চালকদের প্রশিক্ষণের আওতায় আনার প্রশ্নে তিনি বলেন, ‘প্রশিক্ষণ দেওয়ার কাজটা আমাদের না। এটা সিটি করপোরেশনের দেখার বিষয়, যেহেতু তারা এত পরিমাণে গাড়ির অনুমোদন দেয়। আবার তাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকত, তাহলেও একটা কথা ছিল। আমরা তাদের নিয়ে প্রতি মাসেই কোনো না কোনো প্রোগ্রাম করছি।’

মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘কাগজপত্রহীন রিকশা ও অটোরিকশা জব্দের নির্দেশনা দেওয়া আছে। অভিযান চলছে। পাশাপাশি চালকদের নির্ধারিত কোনো নিয়মের মধ্যে আনা যায় কি না সে বিষয়ে রাসিকের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31