IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় আ.লীগ নেতা আখতারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাঘায় আ.লীগ নেতা আখতারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আ.লীগ নেতা আখতার রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় বাঘা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বাঘা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য এবং দৈনিক দিনকাল ও দৈনিক রাজবার্তার বাঘা উপজেলা প্রতিনিধি ফজলুর রহমান মুক্তা সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, আমি একজন সিনিয়র সাংবাদিক। আমার বিরুদ্ধে বাঘা পৌর আওয়ামী লীগের সদস্য আখতার রহমান কোন তথ্য প্রমান ছাড়াই মিথ্যা ও ভিত্তিহীনভাবে পাবনা ও সিরাজগঞ্জে ব্যক্তিগত ঘটনার মিমাংসা করতে গিয়ে আমাকে পাঁচ বছর আগে ১ লক্ষ টাকা ধার দিয়েছিলেন বলে একটি অনলাইন নিউজ পোটালে ও ফেসবুকে প্রচার করে। প্রকৃত পক্ষে তিনি আমাকে কোন টাকা ধার দেয়নি। উল্টো আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

সাংবাদিক ফজলুর রহমান মুক্তা বলেন, চলতি এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে একটি কেন্দ্রে কোন অনুমতি না নিয়ে উত্তর পত্র (খাতা) এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোটার দাবি করে এক তার এক সহকর্মী কক্ষে গিয়ে ছবি তুলেন। এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছবি তুলতে নিষেধ করেন। পরে সহকর্মীর পক্ষ নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে আখতার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই লক্ষ টাকার ক্যামেরা ভাংচুরের অভিযোগ করেন। এটা নিয়ে স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা পরীক্ষা কেন্দ্রের ছবি তোলার বিষয়ে আখতার রহমানের কাছে জানতে চান। এ বিষয় নিয়ে মুক্তাকে নিয়ে আখতার রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে বিএনপি নেতা আখ্যা দিয়ে হুমকি দেন।
সাংবাদিক সম্মেলনে মুক্তার দাবি আখতার রহমান আওয়ামী রাজনৈতিকের সাথে সম্পৃক্ত থাকলেও নিজেকে পেশাদার সাংবাদিক হিসেবে দাবি করে আমাকে বিএনপির নেতা বানিয়ে দলের সুনাম ক্ষুন্ন করেছেন বলে সংবাদ সম্মেলনে মুক্তা দাবি করেন। মুক্তার দাবি ১৬ বছর যাবত সাংবাদিক পেশায় আছি। আমার বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা অপসাংবাদিকতার কোন অভিযোগ নেই। সে ক্ষেত্রে একজন হলুদ সাংবাদিক আখতার রহমানের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। যারা ভূক্তভোগী তারাই ভাল যানেন। আখতার রহমান নিজেকে পেশাদার সাংবাদিক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজস্ব ফেসবুক আইডিতে সরকার তথা রাজনৈতিক দলসহ বেসরকারি দপ্তর সমূহের নিজে মনগড়া কথা লিখে মানুষকে বোকা বানিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এ অভিযোগও সংবাদ সম্মেলনে মুক্তা অভিযোগ করেন।

এছাড়া এশিয়ান টেলিভিশনে একজনকে নিয়োগ দেওয়ার কথা বলে ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
এর আগে চাঁদা চাওযায় আখতার রহমানের বিরুদ্ধে মানববন্ধন, ঝাড়– মিছিল ও বিভিন্ন পত্রিকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশ হয়। আখতার রহমানকে বাঘা পৌর আওয়ামী লীগের সদস্য, পেশাদার বাটপার, চাঁদাবাজ, সন্ত্রাসী, হলুদ সাংবাদিক আখ্যায়িত করে মুক্তা বলেন, তার নিজের অপরাধ ঢাকতে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছেন। যা আদো সত্য না ভিক্তিহীন, বানোয়াট মিথ্যা। এর আগে আখতার রহমান নিয়ম বহির্ভূত কাজ করায় বাঘা প্রেস ক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সংবাদ সম্মেলনে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোটার হিসেবে আকতার রহমানকে অবাঞ্চিত ঘোষণা করেন মুক্তা।
এ বিষয়ে বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন, আখতার রহমান যে কাজটি করেছেন তা নিন্দনীয়। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31