ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল নেতার পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) নগরীর চিড়িয়াখানা গেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাধনের পক্ষ থেকে আয়োজিত এ উদ্যোগে রিকশাচালক, দিনমজুর ও সাধারণ অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেই সঙ্গে দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় প্রার্থনা করা হয়।

যুবদলের নেতাকর্মীরা জানান, শ্রমিকদের সম্মান ও ন্যায্য অধিকার আদায়ে যুবদল সবসময় সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভুঁইয়া, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসানসহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা।


