IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে প্রেমের খপ্পরে সাতদিন ধরে নিখোঁজ ছেলে, দ্বারে দ্বারে ঘুরছেন পিতা

তানোরে প্রেমের খপ্পরে সাতদিন ধরে নিখোঁজ ছেলে, দ্বারে দ্বারে ঘুরছেন পিতা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে হিন্দু সম্প্রদায়ের বিএসসি অনার্স পাশ করা প্রেমিক চিত্তরঞ্জন পাল প্রেমের খপ্পরে পড়ে সপ্তাহ ধরে নিখোঁজ হয়ে আছেন বলে নিশ্চিত করেন তার পিতা। গত মাসের ২৭ এপ্রিল রবিবার নিজ বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন প্রেমিক চিত্তরঞ্জন। পর দিন সোমবার কলেজ পড়ুয়া প্রেমিকা অসুস্থতার কথা বলে শহরে পাড়ি দেন ভাইকে নিয়ে। এঘটনায় ২৭ এপ্রিল ছেলের খোঁজ চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন পিতা মনোরঞ্জন পাল। যার জিডি নম্বর ১৩৫৩ তারিখ ২৭/০৪/২০২৫ ইং। তানোর পৌর এলাকার কালীগঞ্জ পূর্ব রায়তান বড়শো (হাবিবনগর পালপাড়া) গ্রামে ঘটে রয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি। তবে থানা পুলিশ প্রযুক্তির মাধ্যমে প্রেমিকার সন্ধান পেলেও প্রেমিকের কোন সন্ধান পাননি। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চিত্তরঞ্জনের পিতা মনোরঞ্জন পাল জানান, গত ২৬ এপ্রিল শনিবার এক সাথে খাওয়া দাওয়া শেষে ছেলে ছাদে ঘুমাতে যায়। সেখান থেকেই পরদিন রবিবার ভোরে ছেলে অজানার উদ্দেশ্যে চলে যায়। সে রাজশাহী সিটি কলেজ থেকে বিএসসি অনার্স পাশ করেছে। যেদিন চলে যায় সেদিন থেকে আত্মীয় স্বজন তার বন্ধুদের মাধ্যমে খোঁজ করে কোন কিনারা পাওয়া যাচ্ছে না। তার ব্যবহিত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। ছেলে ওই এলাকার জৈনক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক করে। এসম্পর্ক জানতে পেরে মেয়ের ভাই ছেলে কে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিত। আমার ছেলে ২৭ এপ্রিল চলে যাওয়ার পরদিন ২৮ এপ্রিল সোমবার মেয়ে চিকিৎসার নাম করে ভাইকে নিয়ে শহরে যাওয়ার কথা বলে। আমি থানায় গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে থানা পুলিশ জানায় মেয়ে ঢাকার বাড্ডা এলাকায় আছে। কিন্তু ছেলের কোন সন্ধান মিলছে না। আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে সেটাও বলতে পারছিনা, নাকি মেরে গুম করে ফেলা হয়েছে সেটাও কিনারা করতে পারছিনা। আমার একটাই ছেলে। এসব নিয়ে চরম দু:শ্চিন্তায় আছি। আমি ও ছেলের মা খাওয়া দাওয়া, নিন ঘুম সব হারাম হয়ে গেছে।

চিত্তরঞ্জন কে লিখা বেশকিছু প্রেমপত্র দেখান পিতা মনোরঞ্জন পাল। প্রেমপত্রে দেখা যায়, তুমি পুজো তে নতুন জামা পরবে, পুরাতন জামা পরবে না। ছোট ঘটনায় তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ, এমনটা করবা না। আমার বিয়ের কথা চলছে, তুমি কিছু একটা কর। তবে দাদা যেন কোনভাবেই বুঝতে না পারে। আমি তোমাকে যে রুমাল দিয়েছি সেটা কাউকে দেখাবা না। যদি আমার দাদা বুঝতে পারে তোমার সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি। তাদের প্রেমের পথের কাটা মেয়ের ভাই ছিল বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, চিত্তরঞ্জনের সাথে ওই মেয়ের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল । ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেটা নিয়ে মেয়ের ভাই ছেলেকে একাধারে হুমকি ধামকি দিত। নিখোঁজ হওয়ার জন্য মেয়ের ভাই সবকিছুই বলতে পারবে। তাকে আইনের আওতায় আনতে হবে। তাহলেই আসল ঘটনা বেরিয়ে পড়বে। কিন্তু মেয়ে ও তার ভাই একসাথে আছে বলেও স্থানীয়রা নিশ্চিত করেন।

মেয়ের পিতা জানিয়েছিলেন, আমার মেয়ে হাসপাতালে ভর্তি। কোন হাসপাতালে ভর্তি জানতে চাইলে, সেটা জানাতে পারেনি। জিডিতে চিত্তরঞ্জন পালের শারিরীক বর্ননা, চোখ কালোমনি, দাড়ি ছোট, চামড়ার রং শ্যামলা, মাপ ৫ ফিট ৪ ইঞ্চি, নাক লম্বা, কপাল চউড়া,গোঁপ ছোট, ঘাড় সরু,চুল ছোট/ খাটো, মুখের আকৃতি লম্বটে, কান গোলাকার, ওজন ৫৮ কেজি, রক্তের গ্রুপ বি পজেটিভ।

থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মেয়ে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় আছে। এটা জানতে পেরেছি। তবে ছেলে চিত্তরঞ্জন পালের কোন খোঁজ মিলছেনা। বিভিন্ন ভাবে ও প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে এঘটনার মুল রহস্য বের হয়ে আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31