IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভেড়ামারায় আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতবাড়ি ভাংচুর-জমি দখল

ভেড়ামারায় আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতবাড়ি ভাংচুর-জমি দখল

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় হতদরিদ্র এক দিনমজুর’র বসতবাড়ি ভাংচুর করে জমি দখল করেছে একদল দৃর্বৃত্ত। তারা কুষ্টিয়া আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভাংচুর করে, ঘরের বেড়া উঠিয়ে দিয়ে, নেট বিছিয়ে ঘিরে ফেলে জমি দখল করে নেয়। ফলে ওই হতদরিদ্র’র বসতবাড়িতে প্রবেশ করার পথটুকুও দখল হয়ে যায়। এ ঘটনার সু-বিচার চেয়ে আদালতের দারস্ত হয়েছেন ওই দিনমজুর রবিউল আওয়াল।

সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ পশ্চিমপাড়া গ্রামে রমজান আলী কাজী রেকর্ডীয় আর এস ৫৮২ নং খতিয়ানের ৩৩১ দাগের ১৬ শতক এবং ৫৯২ নং খতিয়ানের ৬৪৬ দাগে ২৪ শতক সহ মোট ৪০ শতক জমি এবং স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে মারা যান। দিনমজুর পুত্র রবিউল আওয়াল এবং ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী জহুরুল ইসলাম সহ ৩ ভাই প্রত্যেকেই ৭ শতক জমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। বোনেরা তাদের অংশে পান সাড়ে ৩ শতক জমি। মুক্তি রেহানা নামের এক বোনের অংশও দিনমজুর রবিউল আওয়াল কে দিয়ে দেয়। ফলে সাড়ে ১০ শতক জমির মালিক হন তিনি। বসতবাড়ির দক্ষিনে ৬ ফুট চওড়া পূর্ব পশ্চিম লম্বা পারিবারিক রাস্তা দিয়েই প্রধান সড়কে চলাচল করতো সকলেই।

কিন্তু কুচক্রি, অর্থশালী এবং প্রভাবশালী ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী জহুরুল ইসলাম বারবারই দিনমজুর রবিউল আওয়ালের জমি দখল করে নিতে মরিয়া হয়ে উঠে। এ বিষয়ে কুষ্টিয়া আদালতে ২০২৩ সালে একটি দেওয়ানী মামলা করে দিনমজুর রবিউল। যার নং ১৬৯/২০২৩। ওই জমি দখলে নিতে গত ১৩ জানুয়ারী জহুরুল ইসলাম একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে বসতবাড়ি ভেঙ্গে, জমি দখলের চেষ্টা করে। এসময় দিনমজুর রবিউল আওয়াল কে হত্যার হুমকি সহ নানা রকম ভয়ভীতি দেখায়।

এ ঘটনার একদিন পরেই দৃর্বৃত্ত জহুরুল ইসলাম এবং মাহাবুল ইসলামের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চেয়ে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে আবেদন করেন তিনি। বিষয়টি বিস্তারিত দেখে শুনে ন্যায় বিচারের স্বার্থে দেঃ কাঃ বিঃ আইনের ৩৯ অর্ডার ১ রুল ও ৯৪ ধারার বিধান মতে যাতে রাস্তা অতিক্রম করে বসতবাড়ি ভেঙ্গে, জমি দখল অতঃপর রাস্তা নির্মান করতে না পারে সেই লক্ষ্যে ওই দুই ব্যাক্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ধারী করে আদালত। যার স্বারক নং অঃ ম্যাঃ আঃ/৬৮২। মামলা নং ভেড়ামারা মিস্ ৩১১/২৫। বিজ্ঞ আদালতের সেই অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৯ এপ্রিল সকাল ১১টার দিকে কুচক্রি ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী জহুরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী জোর পূর্বক রবিউল আওয়ালের বসতবাড়িতে প্রবেশ করে বসতবাড়ি ভাংচুর শুরু করে।

দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত ওই সন্ত্রাসী দলের সামনে কেউ যাওয়ার সাহস পায় নি। এসময় তারা নির্বেঘেœ জমি দখল করে নেট বিছিয়ে ঘিরে ফেলে জমি দখলে নেয়। ফলে ওই হতদরিদ্র’র বসতবাড়িতে প্রবেশ করার পথটুকুও দখল হয়ে যায়। এ ঘটনার সু-বিচার চেয়ে আদালতের দারস্ত হয়েছেন ওই দিনমজুর রবিউল আওয়াল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31