IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে নিত্যপণ্য সামগ্রীসহ হাঁস,মুরগির দাম বৃদ্ধি,বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের

ফুলবাড়ীতে নিত্যপণ্য সামগ্রীসহ হাঁস,মুরগির দাম বৃদ্ধি,বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরে ফুলবাড়ীতে নিত্যপণ্যের মুল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মনুষেরার। সপ্তারে ব্যবধানে হাঁস,মুরগী,ডিম, কাঁচাবাজারসহ প্রায় সবপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিক্রেতা বলছেন সরবরাহ কমে যাওযার কারনে দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন সঠিক বাজার মনিটরিং না থাকায় দিন দিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার প্রায় সবখানেই নিত্যপণ্যের মুল্য বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের ব্যবধানে এমন মুল্য বৃদ্ধিতে সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষসহ মধ্যবিত্তরা। বাজার ঘুরে দেখা যায়। দুই দিনের ব্যবধানে সোঁনারী মুরগী ১৫ থেকে ২০ টাকা, বয়লার মুরগীর ১০ থেকে ১৫ টাকা ও বেলজিয়া হাসের দাম বৃদ্ধি পেয়েছে ৩০ টাকা। সেই সাথে সপ্তাহের ব্যবধানে দুই, একটি পণ্য বাদে, কাঁচা বাজারের সব সবজি জাতীয় পণ্যে মুল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিছুদিন আগে যে গরুর মাংসো ৬৫০ কেজি ছিলো তা এখন ৭০০ থেকে ৭২০ টাকা দরে বিক্রয় হচ্ছে। অপরদিকে খাসির মাংসো ১০৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। বাজারে ইলিশের উপস্থিত নেই। অন্যান্য মাছের দামও ক্রেতারেত নাগালের বাহিরে।

বাজারে নিত্যপণ্য ক্রয় করতে আসা ক্রেতা রেজাউল ইসলাম বলেন, আমরা নিন্ম আয়ের মানুষ আমাদের দিনা এনে দিনে খেতে হয় । যে পরিমানে বাজারের তরি তরকারীর মুল্য বৃদ্ধি পেয়েছে তাতে ভালো কিছু কিনে পরিবারকে দেওয়া অসম্ভব হয়ে দাড়িয়েছে। একই কথা বলেন, রবিউল ইসলাম। ভ্যান চালক বাবুল বলেন বর্তমানে ধানা কাটা চলছে এতে রাস্তায় মানুষ নাই সেই কারনে রোজগার কমে গেছে এর উপরে সব জিনিষের মুল্য বৃদ্ধি পেয়েছে। পরিবার পরিজন নিয়ে চলা ধাই হয়ে পড়েছে।

সবজি বিক্রেতা আজমত আলী বলেন, মোকামে মাল পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম থাকায় পেয়াজ,রসুন,কাঁচাঝালসহ সবপণ্যের দাবি বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনছি। বেশি দামে বিক্রয় করছি।

এদিকে নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক বলেন, বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের ব্যবস্থা নিতে হবে। তা না হলেন যার যেমন ইচ্ছা সে সেই রকম করে পণ্যের দাম হাকাচ্ছেন। আমরা এবিষয়ে সরকারে সুদৃষ্টি কামনা করছি।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন,সরকারের নিদের্শনা মোতাবেক বাজার নিয়ন্ত্রনে প্রশাসন তৎপর রয়েছে। সরবরাহ কম থাকায় বর্তমানে কিছু কিছু পণ্যের মুল্য বৃদ্ধি পেয়েছে। অযৌতিক কোন পণ্যের মুল্য বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে বাজার নিয়ন্ত্রনের আমাদের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31