IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় গৃহবধুর মৃত্যু

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় গৃহবধুর মৃত্যু

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় গৃহবধুর মৃত্যু

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় গৃহবধুর মৃত্যু, স্বজনদের আহাজারী। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ঝড়ে ভেঙে পড়া নারিকেল গাছ মাথায় পড়ে ফাইমা বেগম (৪০) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা গেছে। রোববার (৪ মে) বিকাল ৪টার দিকে আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী।

হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হামিদ ঝন্টু মৃত্যুর বিষযটি নিশ্চিত করে বলেন, প্রচন্ড ঝড়ে গৃহবধুর নিজ বাড়িতে দেওয়া একদিকের বুনের বেড়া পড়ে যায়। সেটা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে যান। এসময় পাশের বাড়ির একজনের নারিকেল গাছ মাঝখান থেকে ভেঙে গিয়ে তার মাথার উপর পড়ে।

গৃহবধুর স্বামী সাবাজ আলী বলেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালান সাবাজ আলী। তার ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান।

আড়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন জানান, ২০ মিনিটের ঘূর্নিঝড়ে তার এলাকার অনেক গাছপালা ভেঙে গেছে। কয়েকটি বাড়ির টিনের চালাও উড়ে গেছে বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, খবর পেয়ে নিহতের বাসায় গিয়েছিলাম। পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31