ধূমকেতু প্রতিবেদক,তারাগন্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা কৃষি অফিস হল রুমে তারাগঞ্জ উপজেলার একটি সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে তারাগঞ্জ উপজেলা সি এস ও দলের একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংলাপটি মানবকল্যাণ পরিষদের যুক্ত প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা সুশীল সমাজ সংগঠনের আয়োজনে আজ ৫ই মে সোমবার উপজেলা সি এস ও দলের সভা প্রধান শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আলমপুর ইউনিয়ন সমাজ কর্মী শারমিন আক্তার ,মানবকল্যাণ পরিষদের হাড়িয়ারকুটি ও ইকরচালী ইউনিয়ন ফিল্ড ফেসিলেটেটর মহব্বত আলী এবং কুর্শা সয়ার ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ফিল্ড ফেসিলেটেটর নাসিমা নার্গিস উপস্থিত ছিলেন উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সি এস ও সদস্যরা উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন মানবকল্যাণ পরিষদের তারাগঞ্জ উপজেলা সদর কুর্শা ইউনিয়নের ফিল্ড ফেসিলেটেটর নাসিমা নার্গিস।


