ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে দশতলা একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করছেন নবনিযুক্ত ভিসি
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


