IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষক- কর্মচারীদের মানববন্ধন

নাচোলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষক- কর্মচারীদের মানববন্ধন

ধূমকেতু নিউজ নাচোল : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামকে দ্বায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে স্বপদে ফিরে যেতে এবং তার অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীবৃন্দ মানববন্ধন করেছেন ।

বুধবার ৭মে সকাল ১০টার দিকে সকল শিক্ষক- কর্মচারীদের আয়োজনে বিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন সড়কে এ মানববন্ধন পালিত হয়েছে ১৯৫৭ সালে স্থাপিত উপজেলার ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার বেশ কিছু দিন পর বাইরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ নেয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় নিয়ম মেনে দায়িত্ব নিয়ে ১৫ বছর যাবত অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষার মান ধ্বংসের তলানীতে নিয়ে গেছেন উল্লেখ করে বক্তব্য দেন, ওই স্কুলের সিনিয়র শিক্ষক আনিকুল ইসলাম।

এ সময় তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম যেদিন থেকে এ দ্বায়িত্ব নিয়েছেন সেদিন থেকে বিদ্যালয়ের অফিসের সব ধরনের ফাইল পত্র তার নিজ বাসায় নিয়ে স্বেচ্ছাচারিতা করছে, কাউকে তোয়াক্কা না করে অদ্যাবধি চালিয়ে যাচ্ছেন। মানববন্ধন শেষে তিনি বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে তাঁর বিএড পাসের সনদ জালসহ বেশ কিছু সুনির্দিষ্ট অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হবে মানববন্ধনে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের দোকান ঘরের ভাড়ার টাকা, বাগান, ফসলি জমি, টিউশন ফি, শিক্ষার্থীদের মাসিক বেতনর টাকা ও পুকুর লীজের টাকা আত্মসাতের পূর্ণ তদন্তপূর্বক, প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা নিষ্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান ।

এদিকে ২৮ এপ্রিল সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী , অভিভাবক ও এলাকার সুধীজনের অংশগ্রহণে বিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন সড়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের অপসারণ, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন এবং জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এর প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের উপর আনিত বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গুলো ক্ষতিয়ে দেখে প্রতিবেদন প্রেরণের জন্য অবহিত করেন।

এতে সভাপতি কালক্ষেপণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন না দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সভাপতিকে সকোজ নোটিশ প্রেরণ করেন এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য পত্র দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31