IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> `অহনা ডাবল টাইমিং করেছে’

`অহনা ডাবল টাইমিং করেছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনে হঠাৎ করেই শুরু হয়েছে আলোড়ন। ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সহকর্মী অভিনেত্রী প্রিয়াঙ্কা তুলেছেন মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ।

প্রিয়াঙ্কার দাবি, শামীম শুটিং সেটে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, এমনকি তার গায়েও হাত তোলার অভিযোগ এনেছেন তিনি। আরও গুরুতর অভিযোগ করে তিনি বলেন, শামীম মাদক সেবন করে তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন এবং প্রকাশ্যেই ধর্ষণের হুমকি দিয়েছেন।

এসব অভিযোগের পর পাল্টা সংবাদ সম্মেলন করে শামীম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, সত্য উদঘাটনে শুটিংসেটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা যেতে পারে।

এই ঘটনা ঘিরে আলোচনায় উঠে এসেছে আরও দুজন তারকার নাম—‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং অভিনেত্রী অহনা রহমান। যদিও শামীম-প্রিয়াঙ্কার ঘটনার সঙ্গে তারা সরাসরি জড়িত নন, তবুও সাম্প্রতিক কিছু সাক্ষাৎকারের কারণে আলোচনায় চলে এসেছেন তারা।

অহনার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে খোলাসা করে শামীম বলেন, অহনা এর আগে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে যেসব কটূক্তি ব্যবহার করে অহনা তার প্রাক্তনকে ‘জানোয়ার’ বা ‘অমানুষ’ বলে উল্লেখ করেছেন, সেগুলো মূলত হৃদয়কেই ইঙ্গিত করে বলা হয়েছে।

আরেক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামীম দাবি করেছেন, অভিনেত্রী অহনা ডাবল টাইমিং করেছেন। অর্থাৎ, একইসঙ্গে মেহেদী হাসান হৃদয় ও তার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে গেছেন অহনা।

শামীম বলেন, ‘সংবাদ সম্মেলনে অহনা ও মেহেদী হাসান হৃদয়কে নিয়ে কথা বলেতে বাধ্য হয়েছি। যদিও আমার হয়তো হৃদয়ের নামটা বলা উচিত হয়নি। তবে না বলেও উপায় ছিল না। তাদের প্রায় ৫ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে অহনার সম্পর্ক ছিল ৭ মাস। অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে। ’

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান হৃদয়ের নাম উল্লেখ করার কারণ হিসেবে তিনি বলেন, ‘সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার প্রাক্তনকে ‘অমানুষ’, ‘জানো…র’ বলে মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে অনেকেই সেই ভিডিওর কমেন্টবক্সে আমাকে মেনশন করছেন। তারা বলছেন, শামীমই ছিলেন অহনার প্রাক্তন। শুধু তাই নয়, যেই মেয়েটা (প্রিয়াঙ্কা) আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন, সে নিজেও ৫ দিন আগে অহনার সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকেই আঙুল তুলেছেন। তাই আমার মনে হয়েছে, সকলের জানা উচিত বিষয়টা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31