IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> পাকিস্তানে ভারতের হামলা নিয়ে অভিনেত্রী কঙ্গনার উচ্ছ্বাস

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে অভিনেত্রী কঙ্গনার উচ্ছ্বাস

ধূমকেতু নিউজ ডেস্ক : বুধবার গভীর রাতে ভারতের সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে টার্গেটেড হামলা চালায়। এই অভিযানের পরপরই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রকাশ্যে দেশের নেতৃত্ব ও সেনাবাহিনীর প্রশংসা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ওরা বলেছিল মোদিকে বলে দিও… আর মোদি দেখিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর জয় হোক।’

তিনি সেনাদের সুরক্ষা ও সাফল্যের কামনা করে আরও লেখেন, `যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাদের রক্ষা করেন। ভারতীয় সেনার জয় হোক, শক্তি হোক, সাফল্য হোক।’

ঘটনার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঠিক দুই সপ্তাহ পর ভারত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি লক্ষ্যে আঘাত হানে। প্রায় ২৫ মিনিটব্যাপী চালানো এই অভিযানে ভারতের পক্ষ থেকে ছোড়া হয় অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এতে পাকিস্তানে প্রায় ৭০ জন নিহত হয়।

পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য ভিন্ন দাবি করেছে। তাদের মতে, এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। হামলার পরপরই কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর শুরু হয় ব্যাপক গুলিবিনিময়। এতে ভারত-শাসিত কাশ্মিরে নিহত হয়েছেন অন্তত ১০ জন, আহত ৩০ জনেরও বেশি।

পাকিস্তান জানিয়েছে, তারা অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত জম্মু-কাশ্মীর এলাকায় তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে।

ঘটনার রাজনৈতিক ও কূটনৈতিক দিক নিয়ে আলোচনা চললেও, কঙ্গনার মতো জনপ্রিয় তারকারা যখন প্রকাশ্যে এমন অভিযানের প্রতি সমর্থন জানান, তখন তা জনমতকে যথেষ্টভাবে প্রভাবিত করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31