ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ মে) রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক আবু মাসুদ খান।
প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জন শুকলাল বৈদ্য।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক (সিসি ও ডিসট্রিক্ট কনসালটেন্ট) ডা. আবু সাঈদ মুহাম্মদ মাসুদ।
বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ইসহাক আলী আজাদ, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা-সাখাওয়াত হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক সাদিকাতুল বারী, অফিস সহকারি কামাল হোসেনসহ অন্যরা।


