IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আজ শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তীর উদ্ধোধন

আজ শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তীর উদ্ধোধন

ধূমকেতু প্রতিবেদক,শাহীন আলম লিটন,কুষ্টিয়া : আজ ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবার জাতীয়ভাবে উদযাপিত হওয়ার আয়োজন করা হয়েছে। আজ উদ্ধোধন বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগীতায় ও প্রত্মত্ব বিভাগের উদ্যোগে কবি গুরুর শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিন ব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনদিন ব্যাপী উৎসবের পাশাপাশি থাকছে গ্রামীণ মেলা।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় জাতীয়ভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ সিদ্দিক, স্মারক বক্তব্য রাখবেন অধ্যাপক মনসুর মুসা, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ নসরুল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। এর পর বিরতি দিয়ে দুপুর ২টা থেকে শুরু হবে রবীন্দ্রনাথের গান, গল্প ও কবিতা নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্টান।

২৬ শে বৈশাখ সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। বিকেল ৪ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক পিপিএম, বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সিও লেঃ কর্ণেল মাহবুব মুর্শেদ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ২৭ শে বৈশাখ বিকেল ৪ টায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম মিখাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। এ ব্যাপারে কুঠিবাড়ীর কাষ্টডিয়ান আল আমিন জানান, কবি গুরুর জন্মবার্ষিকী উদযাপনের জন্য কুঠিবাড়ীকে নতুন রং, জানালা, দরজা, মেরামত, ওয়াটারপ্রুফ প্যান্ডেল নির্মাণ, ঘাস, আগাছা পরিস্কার, পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আবহাওয়া অনকুলে এবার দর্শনার্থীরা রবীন্দ্রজয়ন্তীর উৎসব উপভোগ করতে পারবেন স্বানন্দে। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান জানান, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, প্রত্মতত্ব বিভাগের সহযোগীতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হওয়ার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিদেশী পর্যটক কেউ আসলে আমাদের ইনফর্ম করলে তার নিরাপত্তাসহ পুলিশ, র‌্যাব, বিজিবি,সাদাপোশাকে আইনশৃংলাবাহিনী ও গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। কোন প্রকার নিরাপত্তায় ব্যর্তয় ঘটবে না। তিনি বলেন, সকলের সহযোগীতা পেলে এই তিনদিন ব্যাপী উৎসবকে সফল করা সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31