IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিএমডিএর গোপনে আমগাছ নিলাম প্রক্রিয়া অবশেষে স্থগিত!

বিএমডিএর গোপনে আমগাছ নিলাম প্রক্রিয়া অবশেষে স্থগিত!

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর তানোরে ১৪ গ্রুপে ১ হাজার ২৪১ আমগাছ অতি গোপনে নিলাম প্রক্রিয়া শুরু করেন বিএমডিএর সহকারী প্রকৌশলী (অতিরিক্ত) দায়িত্ব প্রাপ্ত জামিনুর রহমান বলে অভিযোগ উঠেছে। নিলাম দেয়ার জন্য কোন ধরনের প্রচার প্রচারণা ছাড়াই বৃহস্পতিবার প্রক্রিয়া শুরু করেন। পরে বিষয় টি জানাজানি হলে রহস্য জনক কারনে স্থগিত করে দেন সহকারী প্রকৌশলী বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন।

সহকারী প্রকৌশলী (অতিরিক্ত) দায়িত্ব প্রাপ্ত জামিনুর রহমান কে বৃহস্পতিবার দুপুরের দিকে মোবাইলে যোগাযোগ করে কোন ধরনের প্রচার প্রচারণা ছাড়াই গোপনে কিভাবে নিলাম হয় জানতে চাইলে তিনি জানান, জেলা থেকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে টেন্ডারের মাধ্যমে নিলাম হয়েছে। বাকি আমগাছ গুলো বৃহস্পতিবার তানোর অফিস থেকে নিলাম দেয়া হবে। কোন প্রচারণা ছাড়াই নিলাম দেয়া হয় কিভাবে জানতে চাইলে তিনি জানান, নিলামে বেশি অংশ গ্রহণ না হলে স্থগিত করা হবে। পরে সন্ধ্যার আগে পুনরায় মোবাইলে সহকারী প্রকৌশলীর কাছে জানতে চাওয়া হয় নিলাম নাকি স্থগিত হয়েছে, তিনি জানান হ্যা স্থগিত করা হয়েছে, আগামী মঙ্গলবারে পুনরায় নিলাম দেয়া হবে। তার আগে ব্যাপক প্রচার প্রচারণা করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, নিলামের আগে বিভিন্ন জায়গায় নোটিশ ও ব্যাপক প্রচার প্রচারণা করার পর নিলাম হয়। অবশ্য দু পাঁচটি গাছ নিলামের জন্য প্রচারের তেমন প্রয়োজন হয় না। কিন্তু ১২৪১ টি গাছ প্রচার প্রচারণা ছাড়া নিলাম মানেই সিন্ডিকেট। নিলামে যত বেশি অংশ গ্রহণ করবে সরকারের ততই রাজস্ব বাড়বে। তাহলে সহকারী প্রকৌশলী কার স্বার্থে গোপনে নিলাম দিচ্ছিলেন। আসলে স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু দোসররা বহাল তবিয়তে আছে বলেই এখনো বিএমডিএ থেকে সিন্ডিকেট দুর হয়নি। এসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা একান্ত দরকার বলে মনে করছেন স্থানীয়রা।

যে সব রাস্তার গাছ নিলাম হবে তার কিছু অংশ তুলে ধরা হল, সুকদেবপুর মসজিদ মোড় হতে মানিককন্যা হয়ে সিধাইড় পর্যন্ত ২.৫ কি:মি;, গাছের সংখ্যা ১০৩ টি। দূর্গাপুর মোড় হতে দূর্গাপুর পিয়ার উদ্দিনের বাড়ি পর্যন্ত, ১ কি:মি:, গাছের সংখ্যা ৪৭ টি। হাতিশাইল রাস্তার মোড় হতে কচুয়া হাট হয়ে ঈদগা পর্যন্ত রাস্তার দুধার, ৩ কি:মি:, গাছের সংখ্যা ৫০ টি। লবাতলা খাড়ির ব্রীজের পশ্চিমে সেলিমের জমি হতে হারেজের জমি পর্যন্ত ৫ কি:মি: গাছের সংখ্যা ৫০ টি। কালীগঞ্জ তালুকদার দিঘি হতে সরনজাই বাজার পর্যন্ত ১ কি:মি: ৪০ টি গাছ। আমশো হতে লসিরামপুর ব্রীজ পর্যন্ত ১.৫ কি:মি: ৫৭ টি গাছ। এভাবে সাত ইউনিয়ন ও দুই পৌরসভার ১৪ টি গ্রুপে ১২৪১ টি আমগাছ নিলাম হত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31