ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : বুধবার বিকাল পাঁচটা নাগাদ ঢাকার পান্থপথে পানি ভবনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মো. মাহিন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বেলকুচি-চৌহালী এলাকার নদী ভাঙ্গন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব নাজমুল আহসানকে সিরাজগঞ্জের বেলকুচি এবং চৌহালীতে নদীভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য বলেন এবং পরবর্তী অর্থবছরে বেলকুচি-চৌহালীর নদীভাঙন রোধে স্থায়ী বাঁধের কাজ শুরুর ব্যাপারে সচিবকে অবহিত করেন। এছাড়াও বেলকুচি উপজেলার সামগ্রিক পরিবেশের উন্নয়ন সাধনের জন্য দ্রুত হাইওয়ের দুইধার থেকে ইউক্যালিপটাস গাছ অপসারণ করে পরিবেশবান্ধব গাছ লাগানোর জন্য বলেন। এ সময় দায়িত্ব প্রাপ্ত সচিব জানান এটি দ্রুতসময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও বেলকুচি ও এনায়েতপুর এলাকায় ডাইং শিল্পকারখানার ব্যাপারে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ইকোনোমিক জোনের দায়িত্বপ্রাপ্তদের অবহিত করেছেন মাহিন সরকার।


