IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু
Home >> জাতীয় >> লিড নিউজ >> আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্থাল শাহবাগ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্থাল শাহবাগ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্থাল শাহবাগ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্থাল শাহবাগ

ধূমকেতু নিউজ ডেস্ক : শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাধারণ নাগরিকরা। এ কর্মসূচির ডাক আসে একটি পূর্বঘোষিত সমাবেশ থেকে, যেখানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সমাবেশে তিনি বলেন, “জুলাই আন্দোলনের এত মাস পরও আমাদের এই লজ্জাজনক সমাবেশ করতে হচ্ছে, এটা প্রমাণ করে, সরকার এখনো বুঝতে পারেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি।” তিনি শহীদ ওয়াসিম, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী এবং আন্দোলনের অন্যতম সংগঠক স্নিগ্ধর পরিবারের সাথে সরকারের আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “এই দল ইতিহাসজুড়ে রক্তাক্ত অধ্যায় সৃষ্টি করেছে। জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা, ২০০৬ সালে লগি-বৈঠার নামে গণহত্যা, এবং ২০০৯ সালে বিডিআর ট্র্যাজেডি, সবকিছুতেই আওয়ামী লীগের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে।”

তিনি আরও দাবি করেন, “আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। এটিকে নতুন করে ঘাটানো অনুচিত। বিদেশি প্রভাবে পরিচালিত এই সরকার এখন জনগণের প্রতিনিধিত্ব করছে না। শেখ হাসিনা ভারতের স্বার্থে কাজ করছেন, এমন মন্তব্য করে তিনি আওয়ামী লীগকে ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘এই ভাইরাসের’ অস্তিত্ব মুছে না ফেলা পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে দুপুর ১২টার পর থেকে আন্দোলনকারীরা ‘যমুনা’র সামনে জড়ো হতে শুরু করেন। কেউ জুমার নামাজ আদায় শেষে সমাবেশে যোগ দেন, কেউ মিছিল নিয়ে হাজির হন। ধীরে ধীরে পুরো শাহবাগ মোড় বিক্ষোভের কেন্দ্রে পরিণত হয়। মঞ্চ থেকে ভেসে আসে গর্জন—

“ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো”,

“আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”,

“ওয়ান, টু, থ্রি, ফোর, আওয়ামী লীগ নো মোর।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31