IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে সংস্কারের নামে প্রশাসনের নাকেরডগার উপর দিয়ে অবৈধ ভাবে চলছে পুকর খনন

চারঘাটে সংস্কারের নামে প্রশাসনের নাকেরডগার উপর দিয়ে অবৈধ ভাবে চলছে পুকর খনন

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর অন্য উপজেলায় যখন অবৈধ ভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে চলছে জিরো চলারেন্স নীতি তখন চারঘাট উপজেলায় তার ব্যাক্রিম। কৌশল পরিবর্তন করে অভিনব কায়দায় চারঘাটে স্থানীয় প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে বেপরোয়া ভাবে চলছে অবৈধ পুকর খনন। সংস্কারের নামে পুকুর খননকাজ চলে আসলেও প্রশাসনের নেই কোন নজরদারী। এতে প্রশাসনের ভুমিকা সাধারন মানুষের কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে কোন ধরণের তদন্ত ছাড়াই ইতিপুর্বে প্রশাসনের অভিযানে অবৈধ ভাবে খনন করা পুকুরকে পুরাতন পুকুর দেখিয়ে তা সংস্কারের অনুমতি দিচ্ছেন স্থানীয় প্রশাসন। এসব অবৈধ ভাবে পুকর খনন কাজ বন্ধে স্থানীয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও কোন সুফল পাচ্ছেন না স্থানীয় কৃষকরা।

জানা গেছে, গত কয়েক বছর ধরে চারঘাটে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে আমের বাগানসহ বিভিন্ন ধরণের ফলের বাগান উজার করে চলছে পুকুর খনন। বাগান ছাড়াও তিন ফসলী জমিতে একের পর এক পুকুর খনন কাজ চলে আসলেও চোখে কালো চশমা পড়ে থাকছেন স্থানীয় প্রশাসন। অভিযোগ চারঘাটের ক্ষতিগ্রস্থ কৃষকদের। স্থানীয় কৃষকদের অভিযোগ অবৈধ পুকর খনন বন্ধে এবং কৃষি জমি রক্ষার্থে স্থানীয় প্রশাসনকে লিখিত ও মৌখিক ভাবে একাধিকবারঅভিযোগ দিলেও বন্ধ হয়নি পুকুর খনন। অবৈধ পুকুর খনন চক্রের সদস্যরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আতাত করে প্রকাশ্যে চালাচ্ছেন তাদের অবৈধ কর্মকান্ড। প্রশাসনের নেই কোন নজরদারী।

সরজমিনে গত কয়েকদিন ধরে উপজেলার ইউসুফপুর, শলুয়া, নিমপাড়া, ভায়ালক্ষিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘরে দেখা গেছে আম বাগানসহ বিভিন্ন ফলের বাগান উজার করে চলছে পুকুর খনন। আবার কোথাও কোথাও চলছে তিন ফসলী জমিতে পুকুর খনন। এক সময় যে মাঠ জুরে ছিল সবুজের সমারোহ। আজ সেই মাঠে জুরে শুধু পুকুর আর পুকর। এক সময় যেখানে ছিল বড় বড় আমের বাগানসহ বিভিন্ন ফলেরর বাগান, আজ সেই সব এলাকায় বাগান উজার করে চলছে পুকুর খনন।

জানা যায়, উপজেলার ইউসুফপুর এলাকায় প্রায় ১০ বিঘা তিন ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন আজাহারআলী। তার দাবি স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই চলছে পুকুর সংস্কার। শলুয়া ইউনিয়নের জাগীরপাড়ায় ইতিপুর্বে স্থানীয় প্রশাসনের অভিযানে অবৈধ ভাবে খনন করা ৭ বিঘা পুকুরকে পুরাতন পুকুর বলে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সংস্কারের অনুমতি নিলেও সেখানে ১৯ বিঘা জমিতে প্রকাশ্যে চলছে পুকুর খনন। এ পুকুর খনন কাজে রয়েছে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন,মাসুদ রানা ও নাসির উদ্দিন। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের দাবি নিয়ে উপজেলা প্রশাসনের কাছ থেকে সংস্কারের অনুমতি নিয়েই পুকুর সংস্কার কাজ করছেন। অথচ এলাকারবাসীর অভিযোগ পুকুর সংস্কারের নামে বিএনপি নেতা জাহাঙ্গীর যেন পুরো মাঠ পুকুর সংস্কারে নেমেছেন। অপর দিকে শলুয়া ইউনিয়ন পরিষদের অতি সন্ন্কিটে প্রায় ৮ বিঘা ফসলী জমিতে পুকুর খনন করছেন শামিউল ইসলাম নামের প্রভাবশালী এক ব্যাক্তি। এ ছাড়াও উপজেলার ফতেপুর বাগান কেটে অবৈধ ভাবে পুকুর খনন করছেন শফিকুল ইসলাম নামের আরেক ব্যাক্তি। উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় এলাকায় ১১ বিঘা তিন ফসলী জমিতে জমির খনন করছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক ব্যাক্তি। কাউকে কোন ধরণের তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে বেপরোয়া ভাবে খনন করছেন পুকুর খনন। ভায়ালক্ষিপুর এলাকায় প্রভাবশালী একটি সিন্ডিকেট পুকুর সংস্কারের নামে শত শত ট্রাক মাটি কেটে লালপুরের কয়েকটি ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির একজন সিনিয়র নেতার নাম ভাঙ্গিয়ে তিনি দিনে রাতে খনন করছেন পুকুর। উপজেলার এতো গুলো স্পটে অবৈধ পুকুর খনন কাজ অব্যাহত ভাবে চলে আসলেও স্থানীয় প্রশাসন রয়েছেন উদাসিন।

বিষয়টি সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন বলেন, পুরাতন পুকুর সংস্কারের অনুমতি দেয়া হলেও কেউ যদি সংস্কারের নামে অবৈধ ভাবে পুকুর খনন করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও সংস্কারের নামে পুকুরের মাটি অন্যত্র বিক্রি করার কোন সুযোগ নেই। কেউ যদি মাটি বিক্রি করে থাকে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। কোন অবৈধ কর্মকান্ডের সঙ্গে আপোষ নেই বলে দাবি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31