IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> জাতীয় >> লিড নিউজ >> তীব্র গরম কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

তীব্র গরম কতদিন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা ৫ দিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ শুক্রবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। তীব্র তাপপ্রবাহের আভাস রয়েছে আজও। সকাল থেকেই গরমের অনুভূতি বেড়ে গেছে। এই গরম হঠাৎ করে কমার সম্ভাবনাও নেই। গরম কমার ক্ষেত্রে বৃষ্টি ও কালবৈশাখীর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১১ মে) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, গত মঙ্গলবার থেকে বৃষ্টি না থাকায় তাপমাত্রা এত বেড়ে গেছে। ফলে এখন যে গরম তা হঠাৎ করে কমবে না। এটা ধীরে ধীরে কমবে। আগামীকাল সোমবার ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস রয়েছে। এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে দেশের উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় গরম কিছুটা কমবে।

তিনি বলেন, যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আজ দুই-একটি জেলা থেকে তা দূর হতে পারে। আগামীকাল থেকে কয়েকটি অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ। এভাবে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে যেসব জায়গায় বৃষ্টি হবে সেসব জায়গায় তাপপ্রবাহ কমে আসবে।

তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে পারে ১৮ মে’র দিকে। এরপর থেকে তাপমাত্রা কমবে ও বৃষ্টি বাড়বে, যোগ করেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31