IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত

মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতির (চ.জ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুর সোয়া ১ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডের মাছের মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মাদ শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য হাফেজ মাওলানা মো. উমর আলী, নওগাঁ জেলা শাখার যুগ্ম সেক্রেটারী প্রভাষক মো. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ন কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা’আরিফুল, বাংলাদেশ মুজাহিদ কমিটির মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের ফারুকী প্রমূখ।

ইসলামী যুব আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারী মুফতি যুবায়ের আহম্মেদ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উপদেষ্টা নাসির বীন আসগরী, সহ সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাওলানা জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. সুমোন হোসেন, ইসলামী যুব আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহিনুর রহমান শাহিন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যবৃন্দসহ বিভিন্ন সহযোগি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31