IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> অত্যাধুনিক সিটি সেন্টারে কসমেটিকস্ ফ্লোরের দোকান পজিশন ক্রেতাদের কাছে হস্তান্তর

অত্যাধুনিক সিটি সেন্টারে কসমেটিকস্ ফ্লোরের দোকান পজিশন ক্রেতাদের কাছে হস্তান্তর

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : শনিবার দুপুর দুইটার সময় রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি মোড়ে উত্তরবঙ্গের অভিজাত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেট সিটি সেন্টারের দ্বিতীয় তলার কসমেটিকস্ ফ্লোরের চারটি দোকান প্রথমধাপে ক্রেতাদের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন রাজশাহী-৫(বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

রোববার দ্বিতীয় ধাপে আরো কিছু দোকান পজিশন ক্রেতাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মার্কেট কর্তৃপক্ষ। সর্বমোট ১৮টি দোকান ছাড়াও উক্ত ফ্লোরে রয়েছে ব্যাংকের দুটি এটিএম বুথ। দোকান হস্তান্তরের চুক্তিপত্র এমপি এনামুল হক নিজের হাতে পজিশন ক্রেতাদের কাছে হস্তান্তর করেন। উক্ত সময় এমপি এনামুল হক ছাড়াও আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আফজাল হোসেন, নির্মাণাধীন মার্কেট সিটি সেন্টারের প্রজেক্ট ম্যানেজার আফসারি, প্রজেক্টের চীফ ইঞ্জিনিয়ার সুলতানুল ইসলাম, এনা প্রপ্রার্টিজ রাজশাহী শাখার রিজিওনাল ম্যানেজার সারোয়ার জাহান, সাংবাদিক জিল্লুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত সিটি সেন্টারে দোকানের পজিশন হাতে পেয়ে পজিশন ক্রেতারা অভিভূত হয়েছেন।

সিটি সেন্টারের দ্বিতীয় তলায় দোকানের পজিশন ক্রেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল্লাহ আনসারি বলেন, দোকানের চুক্তিপত্র হাতে পেয়ে খুব ভাল লাগছে। তিনি ১১৭ নাম্বার দোকান কিনেছেন। তিনি সিটি সেন্টারের মতো অভিজাত একটি মার্কেটে দোকানের পজিশন কিনতে পেরে গর্ব বোধ করছেন। কারণ, এমন একটি মাল্টিকমপ্লেক্স মার্কেটে দোকানের পজিশন কিনতে পারাটা অনেক ভাগ্যের বিষয় বলেও তিনি মন্তব্য করেন।

অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি গোলাম কবীর কিনেছিলেন ১১৮ নম্বর দোকান। তিনিও সিটি সেন্টারের মতো অভিজাত একটি বহুতল মার্কেটে দোকানের পজিশন কিনতে পেরে অভিভূত হয়েছেন। মিলন হোসেন কিনেছেন ১৩৮ স্কয়ার ফিটের একটি দোকান। পজিশন ক্রেতা মিলন বলেন, এতো সুন্দর একটি পরিবেশে দোকান কিনে নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা লাভ যাবে বলেই তিনি বিশ্বাস করেন।

সিটি মার্কেটের দ্বিতীয় তলার কসমেটিকস্ ফ্লোরে রয়েছে সর্বমোট ১৮টি দোকানসহ দুটি ব্যাংকের বুথ। সর্বনিম্ন ৯৫ স্কয়ার ফিটের দোকানসহ রয়েছে সর্বোচ্চ ১৮৪ স্কয়ার ফিটের মতো বিশালাকার দোকানও। সেন্ট্রাল এসি সম্বলীত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেটটির উপরে নির্মাণ করা হবে থ্রী স্টার মানের অত্যাধুনিক হোটেল। পাশেই তৈরি করা হচ্ছে নয়নাভিরাম আলোক সজ্জিত চমৎকার লেক। এছাড়াও থাকবে অত্যাধুনিক জিম রুম, থাকবে বলিং কোর্ট, তৈরি করা হবে অত্যাধুনিক সিনেপ্লেক্সসহ অন্যান্য সব অত্যাধুনিক সেবা। মার্কেটটি রাসিক ও এনা গ্রæপের যৌ মালিকানায় নির্মিত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31