IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> লিড নিউজ >> জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১২ মে) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দেশটির সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এর আগে নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়ে যখন মাত্র দুদিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী।

এক সাংবাদিক সম্মেলনে মিশ্রী বলেন, সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশন্স (DGMOs) যুদ্ধবিরতি কার্যকর করতে একমত হন। কিন্তু চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করেছে। ভারতীয় বাহিনী এরইমধ্যে পাল্টা জবাব দিচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত বরাবর নতুন করে গুলিবর্ষণ ও ড্রোনের উপস্থিতি চিহ্নিত হয়েছে। এ হামলাকে অত্যন্ত নিন্দনীয় বলেও উল্লেখ করেন তিনি। বলেন, এর দায় নিতে হবে পাকিস্তানকেই।

পররাষ্ট্র সচিব জানান, উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছিল। কিন্তু এরপরই জম্মু ও কাশ্মিরের আখনূর সেক্টর থেকে গুলির শব্দ শোনা যায় এবং সীমান্তের কাছে একাধিক ড্রোন দেখা যায়।

এমন পরিস্থিতিতে রাতে নরেন্দ্র মোদির বক্তব্যে কী উঠে আসবে, তা-ই দেখার বিষয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news