ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : সখীপুর থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে রংপুরের তারাগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ ফারুক প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় তারাগঞ্জ থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ওসি এম,এ ফারুক সকল প্রকারের হয়রানি ছাড়াই নতুনভাবে পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার প্রতিটি মানুষের মাঝে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান। তিনি কথায় নয়, সেবাদানের মাধ্যমে উপজেলায় নতুন ইতিহাসের সূচনা করতে চান। বিশেষ করে অনলাইন জুয়া ও মাদকের নীল ছোবল থেকে সকল মানুষকে রক্ষা করতে তিনি সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
থানাকে দালালমুক্ত করে প্রতিটি সেবা গ্রহীতার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।
এ সময় পুরো দেশের সঙ্গে তারাগঞ্জের পজিটিভ পুলিশি সেবা দানের কার্যক্রমের মাধ্যমে নতুন অধ্যায় রচনা করতে পুলিশের সঙ্গে সাংবাদিকরাও সারথি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আরিফ শেখ, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও মেহেদী হাসান, সোহেল রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


