IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> জুনে ২.৪ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

জুনে ২.৪ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দীর্ঘদিনের মতপার্থক্যের অবসান ঘটিয়ে আগামী জুন মাসে বাংলাদেশকে ঋণের পরের কিস্তি দিতে সম্মত হয়েছে।

ফলে আইএমএফের আসন্ন বোর্ড সভায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের শেষ দুটি কিস্তি অনুমোদন করবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে।

টাকা-ডলারের যে বিনিময় হার পদ্ধতি বাংলাদেশ ব্যাংক ঠিক করেছে, তার নাম ‘ক্রলিং পেগ’। এ ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার নমনীয় করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণ ছাড়ের এ কিস্তি আটকে ছিল। তবে গত কয়েক মাস ধরে কারিগরি আলোচনা এবং নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনার পরই এই অগ্রগতি হয়েছে। ফলে, চতুর্থ এবং পঞ্চম কিস্তি পাওয়া যাবে। যার পরিমাণ অন্তত ২ দশমিক ৪ বিলিয়ন ডলার। গত ফেব্রুয়ারি মাসে ছাড়ের জন্য নির্ধারিত ছিল। তবে এটি বিলম্বিত হয়েছে সংস্কারের শর্ত পূরণ না হওয়ায়।

এই শর্তগুলোর মধ্যে ছিল মুদ্রানীতি কঠোর করা, কর রাজস্ব সংগ্রহের উন্নতি, বাজারভিত্তিক বিনিময় হার বাস্তবায়ন এবং সুশাসন নিয়ে কৌশল গ্রহণ। আইএমএফের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমাদের যা বলার স্পষ্টভাবে বলে দিয়েছি। এখন মূলত সংস্থাটির বোর্ড সভার ওপর ঋণের কিস্তি নির্ভর করছে। এখনো ঋণের কিস্তির বিষয়ে আমরা আশাবাদী।

জানা যায়, ২০২৩ সালে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফের পরিচালনা পর্ষদ। ২০২৬ সাল পর্যন্ত ৭ কিস্তিতে এই ঋণ দেওয়ার কথা। যথাসময়ে প্রথম তিন কিস্তিতে বাংলাদেশ ২৩১ কোটি ডলার ঋণ পায়। ২০২৪ সালের জুনে সর্বশেষ কিস্তি পায়। চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল ডিসেম্বরে। তবে নানা শর্তে সেই ঋণ আটকে যায়। পরে আইএমএফের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মার্চে বাংলাদেশ শর্ত পূরণ করলে ঋণের চতুর্থ কিস্তি পাবে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ঘোষণা আসে, চতুর্থ ও পঞ্চম কিস্তি একত্রে চলতি বছরের জুনে দেওয়া হবে।

এদিকে, আইএমএফের একটি দল এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথমদিকে ঢাকা সফর করে এবং কাঠামোগত সংস্কারে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি জানায়। জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থা প্রবর্তন এবং আর্থিক খাতকে স্থিতিশীল করার জন্য চলমান কার্যক্রমের কথাও উল্লেখ করে দলটি। তবে আইএমএফ এসব উন্নতি স্বত্ত্বেও ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক রিজার্ভের ওপর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আগামীকাল বুধবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা আসবে। বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে বলে উল্লেখ করা হয়। এতে গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031