IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ১৩ বছর পর বিএনপি- জামায়াতের ৬৪ নেতাকর্মী খালাস

চাঁপাইনবাবগঞ্জে ১৩ বছর পর বিএনপি- জামায়াতের ৬৪ নেতাকর্মী খালাস

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ী করা মামলায় ১৩ বছর পর বিএনপি ও জামায়াতের ৬৪ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব এ রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ‘রনি ইঞ্জিনিয়ার’ নামের একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে এসআই নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, কানসাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সারওয়ার আবেদীনসহ বিএনপি-জামায়াতের ৬৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

আদালত তার রায়ে উল্লেখ করেন, মামলার সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাদের বেকসুর খালাস দেওয়া হলো।

রায়ের পর আইনজীবী নূরে আলম সিদ্দিকী বলেন, ‘তুচ্ছ একটি ঘটনায় দীর্ঘ ১৩ বছর আমাদের মক্কেলদের হয়রানি করা হয়েছে। আজ ন্যায়বিচার পাওয়া গেল। আমরা এ রায়ে সন্তুষ্ট।’

খালাসপ্রাপ্ত আসামিদের একজন শহিদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, ‘সরকারি দমন-পীড়নের অংশ হিসেবেই আমাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। দীর্ঘদিন ভোগান্তির পর আমরা খালাস পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

মামলার অন্যান্য আসামিরাও আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31