IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছে গেছেন তিনি। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনসহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে।

বুধবার (১৪ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সকাল সোয়া ৯টায় এসে পৌঁছান তিনি।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ড. ইউনূস তার কর্মজীবনের সূচনা করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা দিয়ে। আজকের সফরে তিনি চবি ছাড়াও হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখার পাশাপাশি তিনি ঐতিহাসিক জোবরা গ্রাম পরিদর্শন করবেন। এ গ্রামেই ক্ষুদ্রঋণ ধারণা বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন। সেখানে বন্দর ও জাহাজ চলাচল সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সভায় চলমান কার্যক্রম, বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর ওপর মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হবে। পরে তিনি সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এছাড়া চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী সড়ক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন।

এ ছাড়া তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য বরাদ্দকৃত ২৩ একর জমির দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন। দুপুরে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান। এতে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ জন শিক্ষার্থীকে সনদপত্র এবং ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।

চবি কর্তৃপক্ষ বলছে, দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, উপাচার্যের নেতৃত্বে আমরা সমাবর্তনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বলেন, সকাল সোয়া ৯টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আমাদের মাঝে এসে পৌঁছান। প্রধান উপদেষ্টার নিজ জেলায় এ ঐতিহাসিক সফর সফল করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31