IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ঘন্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসচি পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ঘন্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসচি পালিত

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে প্রায় ঘন্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসচি পালিত হয়েছে।

বুধবার (১৪ মে) সুশাসনের জন্য নাগরিক-সুজনের ব্যানারে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত এই রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু ও মধুমতি ট্রেনগুলো রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে। এই ট্রেনগুলো রাজশাহী রেলস্টেশন থেকে যাত্রাপথ সম্প্রসারিত করে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পর্যন্ত যাত্রাপথ বর্ধিতের দাবি দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছেন চাঁপাইনবাবগঞ্জবাসী।

এর ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন জেলাবাসী। এই সময় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া মল্লিকা কমিউটার ট্রেনটি অবরোধ করে সুজনের নেতারা, স্থানীয় ব্যক্তি ও রাজনীতিবিদরা বক্তব্য দেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে অবরোধ কর্মসূচি শেষ করেন।

সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। এ দাবি আদায়ে আজকে শান্তিপূর্ণ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ বলেন, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছিলেন তা আমি ডাকযোগের মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রেরণ করে দিয়েছি। আজকে সুজনের ব্যানারে মল্লিকা কমিউটার ট্রেন ঘেরাও করেছিল তখনও আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি জানিয়েছি। এছাড়া মল্লিকা কমিউটার ট্রেনটি সাধারণত ১০টা ১৫ মিনিটে ছাড়ে কিন্ত অবরোধের কারণে ৩৫ মিনিট লেটে ১০টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এই রেলপথ অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কর্মাসের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীম ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জর্জ কোর্টের আইনজীবী নুরে আলম সিদ্দিকী আসাদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খানসহ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31