ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : জান্নাত এগ্রো কোম্পানির বুধবার ১৪ই মে সকালে কক্সবাজারে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ ফাইভ স্টার হোটেলে পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জান্নাত এগ্রো কোম্পানি ডিলার রেজাউল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জান্নাত এগ্রো কোম্পানি এমডি কৃষিবিদ এসএম মাহফুজ সোবহান আদিল।
বিশেষ অতিথি ছিলেন জান্নাত এগ্রো কোম্পানি এরিয়া সেলস্ ম্যানেজার রিপন আলীসহ বিভিন্ন এলাকায় কর্মরত অফিসার বৃন্দ। ৩৭ জন পরিবেশক নিয়ে সম্মেলন করা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন অর্জনের প্রতিটি ধাপে পরিবেশকসহ ব্যবসায়িক সহযোগীদের অবদান তুলে ধরা হয়।


