IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> রাজশাহী >> ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৫’ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৭ মে) সকাল ৯ টার দিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়স্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বাইপাস রোড হয়ে দাশপুকুর মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় ফাউন্ডেশন ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।

তিনি বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এনে এটি মোকাবেলা করা সম্ভব। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী উচ্চ রক্তচাপ সহ সব ধরনের হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র ডাইরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন। তিনি বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব।

হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণের মধ্যে আলোচনা করেন ডাঃ মোহাম্মদ রাফিউর রহমান, ডাঃ এ. এস এম সায়েম ও ডাঃ এ কে এম রেজওয়ানুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ তানিয়া আক্তার জাহান ও ডাঃ নাফিসা লুবাবা নদী।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, দপ্তর সম্পাদক এ কে মাসুদ এবং নির্বাহী সদস্যবৃন্দ ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান অপু, মোঃ এনামুল হক, ডাঃ মোহাম্মদ গাজী উল আলম রুমী, মোঃ আক্কাস আলীসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র আজীবন সদস্যবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলামসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সবশেষে অসহায়-অস্বচ্ছল, দুঃস্থ ও হত-দরিদ্র শতাধিক হৃদরোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31