IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ছাত্রীকে কুপ্রস্তাব, কুষ্টিয়ায় শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ

ছাত্রীকে কুপ্রস্তাব, কুষ্টিয়ায় শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ

ছাত্রীকে কুপ্রস্তাব, কুষ্টিয়ায় শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ

ছাত্রীকে কুপ্রস্তাব, কুষ্টিয়ায় শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।

রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে আন্দোনকারীরা কুমারখালী-পান্টি সড়ক অবরোধ করে চৌরঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ করেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক। বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করছেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। মানববন্ধনে ক্লাস বাদ দিয়ে যোগ দেন বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে চৌরঙ্গী বাজারের চৌরাস্তা মোড়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সপ্তাহিক হাটের দিন হওয়ায় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, বিদ্যালয়ের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন প্রধান শিক্ষক মিলন। এর আগেও অনেকের সঙ্গে খারাপ আচরণ করেছেন তিনি। কেউ সাহস করে মুখ খোলেনি। আমরা প্রধান শিক্ষকের শাস্তি চাই।

চৌরঙ্গী এলাকার বাসিন্দা আইয়ুব আলী বলেন, ‍“প্রধান শিক্ষক মিলনের বিরুদ্ধে আগেও অনেক ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ আছে। কেউ প্রকাশ করার সাহস পায়নি। এবার যেহেতু প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে প্রধান শিক্ষককে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এলাকাবাসী জানান, গত ১২ মে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী উপবৃত্তি দেওয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে লাইব্রেরিতে নিয়ে প্রধান শিক্ষকের কাছে রেখে আসেন। সেখানে ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা।

ছাত্রীর চাচা বলেন, প্রধান শিক্ষক মিলন আমার ভাতিজির সঙ্গে খারাপ কাজ করেছে। বিচারের জন্য লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের পর থেকেই ওই শিক্ষক হুমকি দিচ্ছেন। আমরা সঠিক বিচার চাই।

ভুক্তভোগী ছাত্রী বলেন, “উপবৃত্তির কথা বলে উম্মত স্যার ডেকে নিয়ে যায়। মিলন স্যার খারাপ কিছু করেন। ভয়ে স্কুলে যাচ্ছি না। আমি বিচার চাই।”

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের মোবাইলে একাধিকবার কলা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াছেল আলী বলেন, “শুনেছি প্রধান শিক্ষক এক ছাত্রীর সঙ্গে খারাপ কিছু করেছেন। যদি এমনটি হয়ে থাকে, তাহলে তদন্ত করে বিচার হওয়া উচিৎ।”

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ মে) কমিটি তদন্তে যাবে।”

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31