IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা‑পাখা বিতরণ

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা‑পাখা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : তীব্র গরমে ডিউটিরত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা, হাত‑পাখা, পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

আজ ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে গরম থেকে রক্ষা পেতে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

আরএমপি ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করেছে ইএসডিও‑হিটওয়েভ ইমার্জেন্সি অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট।

অনুষ্ঠানে ডিআইজি বলেন, তীব্র তাপদাহে আমাদের ট্রাফিক সদস্যদের কষ্ট প্রত্যেকেরই জানা। প্রকৃতির যত বিরূপ পরিবেশই হোক, তাঁরা সড়কে থেকেই নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করেন। এই পরিশ্রম ও ত্যাগের ক্ষতিটা কিছুটা হলেও লাঘব করতে আজকের শীতলীকরণ উপকরণ বিতরণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগের জন্য তিনি ইএসডিও হিটওয়েভ প্রজেক্ট ও স্টার্ট ফান্ড বাংলাদেশ কে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহীর এই প্রখর দাবদাহে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছে। দীর্ঘ সময় তাপের মাঝে থাকায় হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, ত্বকের রোগ, এমনকি হৃদ্রোগের ঝুঁকি পর্যন্ত বেড়ে যায়। ছাতা, বিশুদ্ধ পানির বোতল, হাত‑পাখা ও খাবার স্যালাইন—এই প্রয়োজনীয় সামগ্রীগুলো এই মুহূর্তে তাদের জন্য অপরিহার্য সুরক্ষা‑উপকরণ।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু তাৎক্ষণিক স্বস্তি দেওয়া নয়। আমরা চাই তারা শারীরিক‑মানসিকভাবে সুস্থ থেকে দায়িত্ব পালন করুক। মাঠপর্যায়ের বাস্তব চাহিদা বুঝে দ্রুততার সঙ্গে এগিয়ে আসার জন্য ইএসডিও‑হিটওয়েভ প্রজেক্ট এবং স্টার্ট ফান্ড বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

ইএসডিও ও স্টার্ট ফান্ড বাংলাদেশ জানায়, তাপদাহ কবলিত এলাকায় এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ফ্রন্ট লাইন কর্মীরাই প্রথমে সুরক্ষা পান এবং নগরবাসী নির্বিঘ্নে সেবা পান।

অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকী, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ইএসডিও এর প্রজেক্ট ম্যানেজার মো: মাহাবুবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31