IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের সংঘর্ষে পা হারালো বাবা নিহত-মেয়ে আহত

বাঘায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের সংঘর্ষে পা হারালো বাবা নিহত-মেয়ে আহত

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় স্বামী-স্ত্রী মিলে একই মোটরসাইলে মেয়েকে স্কুলে নেওয়ার পথে যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের সঘর্ষে ডান পায়ের হাটুর অংশ বিশেষ বিছিন্ন হয়েছে বাবা-মেয়ের। সোমবার(১৯ মে) সকাল পৌণে ৯টায় বাঘা-ঈশ্বরর্দী সড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। পরে হাসাপাতালে বাবা মারাযায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে নার্সারিতে পড়–য়া ৫ বছর বয়সের মেয়ে উম্মে তুরাইফা খাতুনকে বাঘা উপজেলা সদরে গ্রীণ হ্যাভেন স্কুলে নিয়ে আসছিলেন বাবা-মা। তারা হলেন,লালপুর উপজেলার বেরিলাবাড়ি (জামতলা) গ্রামের জাহেদুল ইসলাম(শান্ত)(২৭) ও তার স্ত্রী জেসমিন আক্তারি (২৪)ও মেয়ে উম্মে তুরাইফা খাতুন (৫)। পথিমধ্যে বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাঘা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুপার সনি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গুরুতর আহত হন তারা। এসময় ডান পায়ের হাটুর উপরের অংশ থেকে পায়ের নিচের অংশ বিছিন্ন হয়ে যায় বাবা-মেয়ে দু’জনের। ডান হাতের হাড় ভেঙে আহত হন জেসমিন আক্তারিও। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দুপুর ২ টায় মুঠোফোনে কথা হলে আহত জাহেদুল ইসলাম(শান্ত)’র আতœীয়(স্বজন) আবিদ হাসান জানান, সন্তান সম্ভাবনা জেসমিন আক্তারিকে রামেকের আর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জাহেদুল ইসলাম(শান্ত) ও উম্মে তুরাইফা খাতুনকে অপারেশন রুমে নেওয়ার পর তাদের দুইজনকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। তিনি জানান, জাহেদুল ইসলাম(শান্ত) হার্ডওয়্যারস ব্যবসায়ী।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,ঘটনার পরই ঘটনাস্থল থেকে চালক ও হেলপার পালিয়ে গেছেন। সেখান থেকে বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31