IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জের একটি পুষ্টি সমৃদ্ধ গ্রামের গল্প

তারাগঞ্জের একটি পুষ্টি সমৃদ্ধ গ্রামের গল্প

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করে চলছেন ঘনিরামপুর ব্লকের গোমস্তাপাড়া গ্রামবাসী। তাদের উৎসাহ এবং উদাহরণ হয়ে উঠেছেন মো: জাহেদুল ইসলাম। যাকে সকাল সন্ধ্যা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পর করতে দেখা গেছে।

তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে বসত বাড়ির পাশে পতিত জমিতে ১টি পারিবারিক পুষ্টি বাগান (কালিকাপুর মডেলে ) স্থাপনের জন্য উপজেলা কৃষি অফিস থেকে তিন মৌসুমের বীজ, সার, সাইনবোর্ড, নেট সহ অন্যান্য উপকরণ সহায়তা করা হয়।

কৃষক জাহেদুল ইসলাম নিজের নিষ্ঠা ও শ্রমের মাধ্যমে পারিবারিক পুষ্টি বাগানটিকে দর্শনীয় স্থানে পরিণত করছেন। কালিকাপুর মডেল অনুযায়ী পাঁচটি বেডে পাঁচ রকম শাক সবজি এবং মাচায় লতানো সবজি চাষের পাশাপাশি তিনি নিজস্ব উদ্ভাবনী জ্ঞান কাজে লাগিয়ে বস্তায় হলুদ, আদা, মরিচ সহ বিভিন্ন শাকসবজির উৎপাদন করে চলেছেন। প্রতি মাসে পুষ্টি বাগান থেকে তিনি প্রায় 60 (ষাট) কেজি মৌসুম ভিত্তিক বিভিন্ন শাক- সবজি উৎপাদন করে যা থেকে নিজ পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি, আত্মীয় স্বজনকে উপহার হিসেবে দিয়ে থাকেন এবং কিছু অংশ বিক্রয় করছেন। যার আনুমানিক বাজার মূল্য ১৫০০/-( এক হাজার পাঁচশত) টাকা।

উপজেলা কৃষি অফিসের পরামর্শে পরিবেশ বান্ধব হলুদ আঠালো ফাদ ব্যবহার, সেক্স ফেরোমন ফাদ ব্যবহার করেন। তিনি উদ্বদ্ধ হয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করেন এবং উক্ত উৎপাদিত সার তার বাগানে ব্যবহার করেন। অপ্রয়োজনে বালাই নাশকের ব্যবহার তিনি করেন না। ফলে তার পুষ্টি বাগানে বিষমুক্ত শাকসবজি উৎপাদিত হচ্ছে। কৃষক জাহেদুল ইসলাম এর কার্যক্রমে গ্রামের অন্যান্য কৃষকরা পুষ্টি বাগান করায় আগ্রহ প্রকাশ করলে উপজেলা কৃষি অফিস বিভিন্ন সময়ে ২৩টি প্রদর্শনী ও পুনঃস্থাপন প্রদান করছে। পুষ্টি বাগান প্রাপ্ত কৃষকেরা সবাই ভার্মি কম্পোষ্ট উৎপাদন করছেন। আবার কেউ কেউ বস্তায় সবজি, আদা ও হলুদ এবং মরিচ চাষাবাদ করছেন। তারা তাদের পুষ্টি চাহিদা মেটানোর পাশপাশি বাগান করে আর্থিক ভাবেও লাভবান হচ্ছে।

তারাগঞ্জ উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীবা রানী রায় বলেন, জনাব জাহেদুল ইসলাম সহ গোমস্তাপাড়া গ্রামের কৃষকগণ পুষ্টি বাগানের মাধ্যমে পতিত জমির সঠিক ব্যবহার করছেন। বিষমুক্ত নিরাপদ শাক সবজি উৎপাদন করে পরিবারের স্বাস্থ্য- সুরক্ষা ও পুষ্টি চাহিদা নিশ্চিত করছেন। এ গ্রামের কৃষকদের মতো তারাগঞ্জের সকল কৃষি পরিবার যদি নিজেদের জন্য পুষ্টি বাগান তৈরি করতে পারলে তাদের পারিবারিক স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত হবে।

এ ব্যাপারে কথা হলে তারাগঞ্জ কৃষি অফিসের খনিরামপুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম বলেন আমরা সব সময় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি যাতে করে তারা বিষমুক্ত অর্গানিক ফসল ফলাতে পারে। আগ্রহী কৃষকদের পরামর্শ ও সহায়তা প্রদানে উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। ফলে এ অঞ্চলের মানুষ পারিবারিক পুষ্টি বাগানের উপরে বেশি করে নির্ভরশীল হচ্ছে ও আগ্রহ বাড়ছে কৃষকদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31