ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের নিজামপুর সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে লীলা কীর্তন ও যজ্ঞাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। গত রোববার রাতে কামারগাঁ ইউনিয়নের নিজামপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এ লীলা কীর্তন ও যজ্ঞাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান রানা,ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান, মাসুদ রানা, যুবদল নেতা বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার প্রমুখ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় লীলা কীর্তন ও যজ্ঞাঅনুষ্ঠান শেষে আহত তানোর পৌর ছাত্র দল নেতা সোহানুর রহমান শুভকে তার বাসায় দেখতে যান সুলতানুল ইসলাম তারেক।


