IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুড়িয়ে পাওয়া বোমা বল বানিয়ে খেলার সময় বিস্ফোরণ, শিশু নিহত, আহত ১

কুড়িয়ে পাওয়া বোমা বল বানিয়ে খেলার সময় বিস্ফোরণ, শিশু নিহত, আহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোর শহরের শংকরপুর এলাকায় বাড়ির পাশে কলাবাগানে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা বল বানিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশু মারা গেছে। আহত হয়েছে আরেক শিশু। তারা সম্পর্কে ভাই-বোন। আজ সোমবার সকালে বোমার বিস্ফোরণ ঘটে। শিশুটি মারা যায় দুপুরের দিকে।

নিহত শিশুটির নাম খাদিজাতুল কুবরা (৫)। আহত তার ভাইয়ের নাম সজীব আহম্মেদ। তাদের বাবা যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন পেশায় অটোরিকশাচালক। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে খাদিজা মারা যায়। সজীবের অবস্থাও আশঙ্কাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় তাদের ছোট বোন আয়েশা সুলতানা (৩) মা সুমি খাতুনের কোলে ছিল। খবর পেয়ে দৌড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হয় আয়েশা।
হাসনাত আবদুল্লাহকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান কুমিল্লা বিএনপির

খাদিজাতুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ছেলের জন্যে ওষুধপত্র কেনায় হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলেন বাবা শাহদাত হোসেন। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘কুড়িয়ে পাওয়া এক বোমার বিস্ফোরণে মেয়েকে হারালাম। ছেলেটির একটি হাত উড়ে গেছে। পেটের নাড়ি বেরিয়ে গেছে। তাকে বাঁচাতে পারব কি না, জানি না। বাবা হয়ে এই কষ্ট আমি কেমনে সহ্য করব!’

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশের একটি বস্তিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ভাই-বোন গুরুতর জখম হয়। চিকিৎসার জন্য দুজনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খাদিজার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জে পৌঁছালে শিশুটি মারা যায়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, বিস্ফোরিত বোমার আঘাতে খাদিজার পেটের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং সজীবের একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি কেটে ফেলতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শিশু সজীব বাড়ির পাশের মাঠে খেলছিল। বাড়ি ফেরার পথে সে টেপমোড়ানো একটি কৌটা কুড়িয়ে পায়। সেটি তুলে বাসায় নিয়ে বোন খাদিজার সঙ্গে বল হিসেবে খেলছিল সজীব। এ সময় এটি বিস্ফোরিত হয়।

এদিকে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বোমার বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়। পরে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। বোমাটি কোথা থেকে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31