IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজনীতি >> রাত পোহালে ভোট

রাত পোহালে ভোট

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনের রাত পোহালে ভোট। সে মোতাবেক ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন অফিস। তবে সকল প্রকার প্রচার প্রচারণা শেষ হচ্ছে। এদিকে ভোট গ্রহণের নয়টি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন নির্বাচন অফিস ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। ভোট কেন্দ্রের শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি থাকবেন র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়া নয়টি কেন্দ্রেই সার্বক্ষনিক থাকবেন নয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, নিয়ম অনুসারে আগামি শনিবার মধ্যে রাত থেকে নির্বাচনীর সকল প্রচার-প্রচারণা শেষ হয়েচ্ছে। আর ওই রাত থেকেই নির্বাচনী এলাকায় তদারকিতে র‌্যাব ও থানা পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেগণের ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে। এবার প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ৮টা থেকে টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ হোসেন বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আইন শৃংখলা বজায় রাখতে আমাদের থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনী এলাকায় আমাদের তিনটি মোবাইল টীম টহলে থাকবেন। পাশাপাশি ভোট কেন্দ্রে র‌্যাব-আনসার সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষনিক তদারকি করবেন। আর আমাদের তথ্য মতে নয়টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর প্রথম ধাপে পুঠিয়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। সে মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মোট ৩ জন প্রার্থী। এরা হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকে মেয়র রবিউল ইসলাম রবি, বিএনপির ধানের শীর্ষে আল মামুন ও স্বতন্ত্রপ্রার্থী গোলাম আজম নয়ন। এছাড়া সংরক্ষতি মহিলা কাউন্সিলর পদে ৮ জন ও কাউন্সিলর পদে মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31