IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে যুব উন্নয়ন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে ১৪ লাখ টাকা আত্নসাতের অভিযোগ

নন্দীগ্রামে যুব উন্নয়ন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে ১৪ লাখ টাকা আত্নসাতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল ও কুন্দরহাটের রাজু আহম্মেদ নামের এক ব্যাক্তির বিরুদ্ধে ১৪ লাখ টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন হাঁটুয়া, আলাইপুর ও গুন্দইল গ্রামের ১৬০ জন ভুক্তভোগী। অভিযোগকারীরা সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ।

অভিযোগ সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন অফিস থেকে গরু মোটা তাজাকরণের জন্য প্রতি জনকে ১ লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা বলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় রাজু আহম্মেদ নামের এক ব্যাক্তি সঞ্চয় বাবদ ১৬০ জন সদস্যর কাছ থেকে ৬-৯ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা তুলেন। সঞ্চয়ের টাকা জমার নয় মাস অতিবাহিত হলেও ঋণ চাইলে কোন ঋণ দেওয়া হয় না। বিভিন্ন ভাবে তাদের বারবার সময় দেওয়া হয়। অবশেষে ওই সদস্যরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত চান। টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগীরা ২০মে ইউএনওর কাছে অভিযোগ দেন। তারা সঞ্চয়ের টাকা ফেরত পেতে ২১মে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অফিসের সামনে অবস্থান নেন। পরে থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

উপজেলার গুন্দইল গ্রামের ভুক্তভোগী সদস্য জুঁথি রানী বলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজুর কাছে সঞ্চয়ের টাকা জমা দিতে বলেছিল। তাই আমরা টাকা তুলে রাজুকে টাকা দিয়েছি। এখন আমরা ঋণ ও সঞ্চয়ের টাকা কোনটিই পাচ্ছিনা। আমরা ১৪ লাখ টাকা সঞ্চয় তুলে দিয়েছি। আমাদের টাকা ফেরত চাই।

এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগটি সম্পর্ন মিথ্যা। মনে হয় রাজু নামের ওই ব্যাক্তি অফিসের নাম ভাঙ্গিয়ে তাদের কাছে থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করার নির্দেশ দিয়েছে। রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, ওই অভিযোগটি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31