IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘চিরস্থায়ী ক্ষমতা দখলে রাখতে বিদেশি শক্তিকে সন্তষ্ট করছে সরকার’

‘চিরস্থায়ী ক্ষমতা দখলে রাখতে বিদেশি শক্তিকে সন্তষ্ট করছে সরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : চিরস্থায়ীভাবে ক্ষমতা দখলে রাখতে সরকার বিদেশি শক্তিকে সন্তুষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণকে বঞ্চিত করে বাইরের শক্তিকে সন্তুষ্টির মাধ্যমে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা অনেকটা জবরদখল করে আছে। এটাকে দীর্ঘমেয়াদি করতে আরও বিদেশি স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। কিন্তু বিএনপি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব করে না।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান ছাড়াও কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ, আহসান উল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, শাহরিন ইসলাম শায়লা, লিয়াকত আলী, আরিফুর রহমান মোল্লা, জাহাঙ্গীর আলম রিপন, রফিকুল ইসলাম, জাকির হোসেন রোকন, আমিনুল হক, রফিকুল ইসলাম স্বপন, ক্যাপ্টেন (অব.) মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাসাস নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন।

গয়েশ্বর বলেন, বিজয়ের এই মাসে আমি বলব- আমাদের বিজয় এখনও পূর্ণাঙ্গ হয়নি। আমরা হয়ত পতাকা পেয়েছি, আমরা জাতীয় সঙ্গীত পেয়েছি, একটি ভৌগলিক অবস্থান পেয়েছি। কিন্তু এখনও আমরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না, পরদেশের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হয়। যেদিন আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারব, যেদিন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারব সেদিন শহীদ জিয়াসহ শহীদদের প্রতি সম্মান জানানোর যোগ্যতা আমরা অর্জন করব।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখে সরকার দেশের গণতন্ত্রকে বন্দি করে রেখেছে এমন মন্তব্য করে তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের পরিবর্তনের জন্য মাঠে নামতে হবে, আমাদেরকে এক হতে হবে, এক হয়ে আমাদের কাজ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31