IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ও জাল দলিল তৈরি করে পিতার প্রতারণা

তানোরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ও জাল দলিল তৈরি করে পিতার প্রতারণা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ও জাল দলিল তৈরি করে প্রতারণা করেছেন পিতা হাজি মহাসিন বলে অভিযোগ করেন তার বড় ছেলে আব্দুল মান্নান। শুধু তাই না প্রতারক পিতা বাড়ি অন্য সন্তানের নামে লিখে দেয় এবং মায়ের কবর পর্যন্ত দিয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তানোর পৌর এলাকার গোকুল মথুরা গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা। এঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান বাদি হয়ে পিতা হাজি মহাসিন ও ছোট ভায়ের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ আপোষ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে ওসি ঘটনাস্থলে গিয়ে সঠিক সমাধানের আশ্বাস দেন। এঘটনায় পিতা পুত্রের মাঝে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।

মান্নান অভিযোগে উল্লেখ করেন, তানোর পৌর এলাকার গোকুল মথুরা মৌজার অন্তর্গত আরএস ২০৯ নম্বর খতিয়ানে ২২৯ দাগে সাড়ে ৪ শতাংশ জমির মালিক খতিজান বিবি। তার নিকট হতে ০৪/০৯/১৯৮০ সালে জমি ক্রয় করেন। যার দলিল নম্বর ৩১৬৫। কিনার পর থেকে ভোগ দখল করে আসছে। কিন্তু একই জমি জালিয়াতি করে দলিল করেন পিতা মহাসিন।বিগত ২৬/৯/২০১০ সালে হাজি মহাসিন সাড়ে ৪ শতাংশ জমি জাল দলিল তৈরি করে নেয়। যার দলিল নম্বর ৫৯৬০। হাজি মহাসিন জাল দলিল করে জমি নেয়ার পর বিগত ১৬/০৪/২০১৭ ইং তারিখে প্রতারণা করে হেবা ঘোষণা রেজিষ্ট্রি করে দেন ছোট ছেলে ও ২য় স্ত্রী কে। যার দলিল নম্বর ১০৩৫০। কিন্তু রেজিস্ট্রি অফিসের ভলিয়ম বইয়ে কোন কিছুই নাই। হাজি প্রতারণা করে স্ত্রী ও সন্তানের নামে দেয় এবং অনৈতিক সুবিধার মাধ্যমে খারিজও করেন। যার খারিজ কেস নম্বর ১৫৫৯/1X-1/২০১৬-১৭। এসব প্রতারণার মাধ্যমে গত ২০১৯ সাল থেকে গায়ের জোরে দখল ভোগ করে। এসব ঘটনা নিয়ে ওই সময় পৌর প্যানেল মেয়র আরব আলী ও সার্ভেয়ার তারেকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের জন্য পরপর দু বার মিমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

গ্রামের লোকজন জানান, হাজি মহাসিন একজন জমি লোভী প্রতারক। মান্নান তার বড় ছেলে। তার মা ছোট থাকতে মারা যায়। হাজি দ্বিতীয় বিয়ে করে। মান্নান যে বাড়িতে থাকত সে বাড়িও দ্বিতীয় স্ত্রী ও সন্তানের নামে দেয়। এসব কারনে মান্নান স্টোক করে এবং বাড়ি থেকে বের হয়ে অন্যত্র বাড়ি করেন। এমনকি তার মায়ের কবর দেয়া জায়গাটাও দিয়ে দেয়। এটা অত্যান্ত বেদনাদায়ক। এখন মান্নান বাড়ি করেছে কিন্তু তাকে বের হবার রাস্তা দিবেনা। মান্নান তো তার ছেলে। তাহলে ছেলের সাথে পিতার এমন নিষ্ঠুর আচরণ কেন হবে এমন প্রশ্ন তাদের। মারা গেলেতো সাড়ে তিন হাত মাটি ছাড়া কিছুই থাকবেনা। তাহলে এবয়সে ছেলের জমি নিয়ে কেন জাল দলিল তৈরি করতে হবে। আসলে ভূমিগ্রাসী হলে যা হয়।

মান্নান জানান, গত শনিবার থানায় বসে চলাচলের রাস্তার জন্য একে অন্যের বিনিময় দলিল করার পরামর্শ দেয়। কিন্তু হঠাৎ করেই কার প্রলোভনে সেটাও মানবে না। ঘটনাস্থল পরিদর্শন করে মিমাংসা করে দেয়ার কথা জানান ওসি। যদি না মানে তাহলে জাল দলিল তৈরির জন্য মামলা মোকদ্দমা করতে হবে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এত পরিমান মিথ্যা কথা বলে কল্পনা তীত।

থানার ওসি আফজাল হোসেন জানান, আমি মিটিংয়ে আছি, বিকেলের দিকে সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আপোষ মিমাংসা করার চেষ্টা করা হবে। সেটা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31