IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> খেলা >> লাল কার্ড দেখলেন এমি মার্টিনেজ

লাল কার্ড দেখলেন এমি মার্টিনেজ

ধূমকেতু নিউজ ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য পু্রো মৌসুমই ছিল হতাশাজনক। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষটা জয়ে রাঙিয়েছে রুবেন অ্যামোরিমের দল। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। এই জয়ে ভিলাকে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ থেকেও বঞ্চিত করেছে রেড ডেভিলরা।

চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামা ভিলার বিপক্ষে প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করে ম্যানইউ। তারা আরও সুবিধাজনক অবস্থায় চলে যায়, যখন বিরতির ঠিক আগে ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

মৌসুম জুড়ে গোল করতে হিমশিম খাওয়া ম্যানইউ এই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে। শুরুতেই ম্যাসন মাউন্টের দুটি শট মার্টিনেজ দারুণভাবে রুখে দেন। পরে দিয়েগো দালতের একটি শট পোস্টে লেগে ফেরত আসে। প্রথমার্ধে ভিলা একটিও শট নিতে পারেনি।

মার্টিনেজের লাল কার্ডের ঘটনা ছিল নাটকীয়। নিজের বক্স ছেড়ে মাঝ মাঠের দিকে দৌড়ে এসে ম্যানইউর রাসমুস হইলুন্দকে ধাক্কা দিয়ে ফাউল করেন। লং পাস ধরে এগিয়ে যাচ্ছিলেন হইলুন্দ। এতে রেফারি আর্জেন্টাইন গোলরক্ষককে সরাসরি লাল কার্ড দেখান।

দ্বিতীয়ার্ধে ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ দুটি দূরপাল্লার শট মিস করেন। হইলুন্দও দুটি ভালো সুযোগ নষ্ট করেন। পরে একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

৭২ মিনিটে ভিলার হয়ে ম্যানইউর জালে বল পাঠান মরগান রজার্স। কিন্তু রেফারি থমাস ব্রামাল গোলটি বাতিল করে দেন ম্যানইউ গোলরক্ষক আলতাই বাইয়ানদিরকে ফাউলের দায় রজার্সের ওপর দিয়ে।

এরপর ক্ষুব্ধ ভিলার হতাশা আরও বাড়ে, যখন আমাদ দিয়ালো পরক্ষণেই দুর্দান্ত হেডে ম্যানইউকে এগিয়ে দেন। ৭৬ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ক্রিশ্চিয়ান এরিকসেন পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন ম্যানইউ।

৪২ পয়েন্ট নিয়ে ম্যানইউ মৌসুম শেষ করেছে টেবিলের ১৫তম অবস্থানে থেকে। ভিলাকে সন্তুষ্ট থাকতে হয়েছে ইউরোপা লিগের টিকিট নিয়েই।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ অ্যামোরিম বলেন, আমি এই মৌসুমের জন্য দুঃখিত। আমি জানি, আপনারা আমার এবং দলের প্রতি খুবই হতাশ। বিপর্যয়কর মৌসুমের পর আমি আপনাদের বলতে চাই— আজ ভালো দিন আসছে।

১৯৭৩-৭৪ মৌসুমে অবনমিত হওয়ার পর এই প্রথম এত নিচে (১৫তম) নেমে মৌসুম শেষ করলো ম্যানইউ। এমন পরিস্থিতিতে সমর্থকদের সামান্য আনন্দ দেওয়ার জন্য মরিয়া ছিলেন কোচ আমোরিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31