IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> রাজশাহীর সন্তান মার্টিনের নতুন সাঁওতালি গান ‘উটাং ইনাম যে’

রাজশাহীর সন্তান মার্টিনের নতুন সাঁওতালি গান ‘উটাং ইনাম যে’

ধূমকেতু প্রতিবেদক : সাঁওতাল তরুণদের মধ্যে এক নতুন আশার নাম মার্টিন গ্রিন হাঁসদা। জন্ম রাজশাহীর কয়েরদারা খ্রিস্টানপাড়ায় হলেও। বর্তমানে ভারতীয় পাঞ্জাব রাজ্যের চন্দিগড় ইউনিভার্সিটিতে জার্নালিজম (সাংবাদিকতা) বিভাগে পড়াশোনা করছেন তিনি।

পড়ালেখার পাশাপাশি গানকে হৃদয় দিয়ে ভালোবাসেন এই তরুণ সৃষ্টিশীল শিল্পী। সেই ভালোবাসারই অনুভব প্রকাশ ঘটেছে তার সদ্য প্রকাশিত নতুন সাঁওতালি গানে—উটাং ইনাম যে, যার অর্থ “উড়ে (হারিয়ে) গেলা যে…”

গানটি প্রকাশ পেয়েছে ২৩ মে, ইউটিউব প্ল্যাটফর্মে। প্রকাশের পর থেকেই সাঁওতাল সমাজসহ বিভিন্ন মহলে গানটি দারুণ প্রশংসিত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাঁওতালি জনপদ, নদী, গ্রাম এবং সংস্কৃতির প্রেক্ষাপটে রচিত এই গানটি তুলে ধরেছে এক সাঁওতাল যুবকের হৃদয়ের অনুভব। তার কণ্ঠে ও গানে যেন প্রতিফলিত হয়েছে সাঁওতাল সমাজের প্রেম, আবেগ ও ঐতিহ্য।

জনকন্ঠকে ফোনালাপে মার্টিন জানান, “গান লেখা, সুর করা ও গাওয়া সবকিছুতেই আমার একটা আবেগ কাজ করে। আমি চাচ্ছি আমার ভাষাকে, আমার সংস্কৃতিকে আরও সামনে তুলে ধরতে। ‘উটাং ইনাম যে’ গানটি তৈরি করেছি হৃদয় দিয়ে, সাঁওতালি প্রেমকে এক নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেছি।”

মার্টিনের এটি তৃতীয় গান। এর আগেও তার দুইটি সাঁওতালি গানগুলোতেও পেয়েছেন শ্রোতাদের উষ্ণ সাড়া। তবে “উটাং ইনাম যে” যেন তার শিল্পীজীবনের এক নতুন বাঁক।

তিনি বলেন, “সত্যি বলতে, গানটি যারা শুনেছেন তারা ভালো বলছেন, মন্তব্য করছেন। এটা আমাকে আরও উৎসাহ দিচ্ছে, ভবিষ্যতে আরও ভালো গান উপহার দিতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপে থেকেও নিয়মিত গানচর্চা করেন মার্টিন।

মার্টিন গ্রিন হাঁসদা —যিনি প্রমাণ করছেন, নিজের সংস্কৃতি ও ভাষা নিয়ে গর্ব করে এগিয়ে যাওয়া সম্ভব, বিশ্বমঞ্চেও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31