IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে মৎস্য চাষি ও সেবা প্রদানকারীদের মেন্টরিং ও সম্মাননা প্রদান

মোহনপুরে মৎস্য চাষি ও সেবা প্রদানকারীদের মেন্টরিং ও সম্মাননা প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ” নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ ” শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষি ও স্থানীয় সেবা প্রদানকারীদের মেন্টরিং ও সম্মাননা প্রদান এর আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা শতফুল বাংলাদেশ এর কার্যালয়ে রাজশাহীর পবা, মোহনপুর, বাগমারা ও দূর্গাপুর উপজেলার মৎস্যচাষী এবং স্থানীয় সেবা প্রদানকারীদের নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে মেন্টরিং করা হয় এবং সেরা উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে মেন্টর হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ফিশারিজ বিভাগের প্রফেসর ড. ইয়ামিন হোসেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালীউল্লাহ মোল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্যা। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (কার্যক্রম) হুমায়ুন কবীর, উপপরিচালক (কার্যক্রম) তুষার মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর কাওসার রহমান।

অনুষ্ঠানে ১২ জন মৎস্য চাষী, ১ জন ঝিনুক থেকে মুক্তা উৎপাদনকারী, ১ ঝিনুক প্রক্রিয়াজাতকারী, ৩ জন বটম ক্লিনিং পদ্ধতিতে ট্যাংকে মাছ চাষী, ২ জন হ্যাচারি উদ্যোক্তা এবং ১ জন রেডি টু ইট মৎস্য পণ্য উৎপাদনকারীকে সম্মাননা প্রদান করা হয়।

উপস্থিত বক্তারা নিরাপদ মৎস্য উৎপাদনে মৎস্যচাষীদের করণীয় বিষয়ে আলোকপাত করেন । এতে উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন সীমাবদ্ধতা ও উত্তরণের উপায় তুলে ধরেন এবং উপ-প্রকল্পের সেবা প্রদানকারীদের মাঠ পর্যায়ে আরো কার্যকর ভূমিকা রাখতে আহবান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31