ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার পুঠিয়া হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে রনি (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনি রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন জিউপাড়া এলাকার আসলাম আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসামী মোঃ রবিউল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল, ০২টি সীম জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


