IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি শিক্ষার্থী আহত

রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি শিক্ষার্থী আহত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। ২৯মে,বৃহস্পতিবার সকালে রাজশাহূর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি রাবির রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। ঘটনার সময় তিনি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে যোগে রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপা যাচ্ছিলেন।

সাজ্জাদের সঙ্গে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান জানান, ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর হরিয়ান এলাকায় পৌঁছালে ট্রেন লক্ষ্য করে বাইরে থেকে একাধিক পাথর ছোড়া হয়। জানালা খোলা থাকায় একটি পাথর সরাসরি সাজ্জাদের মাথায় আঘাত করে। এতে তার মাথা কেটে যায় ও রক্তপাত শুরু হয়।তাৎক্ষণিকভাবে সহযাত্রীদের সহায়তায় রক্তপাত কিছুটা নিয়ন্ত্রণে আনা হলেও মাথায় কয়েকটি সেলাই লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, “মধুমতি এক্সপ্রেস ট্রেনে আমাদের থানার পুলিশ দায়িত্বে থাকে না। অন্য থানার পুলিশ দায়িত্বে থাকে। আমি সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জেনেছি এবং ওই ট্রেনে দায়িত্বরত পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।”

যাত্রীদের নিরাপত্তায় রেল কর্তৃপক্ষের নজরদারি ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31